সরাসরি মানুষের কাছে মোদী! কাজের মূল্যায়নের সূচনা

নমো অ্যাপে সরকারের কাজের সমীক্ষা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে সমীক্ষার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নমো অ্যাপে সরকারের কাজের সমীক্ষা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে সমীক্ষার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাজ সম্পর্কে সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট, তা সরাসরি জানানো যাবে এই অ্যাপের মাধ্যমেই। কেন্দ্রের কাজ ছাড়াও বিধায়ক ও সাংসদের কাজ সম্পর্কেও জানানো যাবে।

সরাসরি মানুষের কাছে মোদী! কাজের মূল্যায়নের সূচনা

কেন্দ্রীয় সরকারের কাজ সম্পর্কে মানুষ কী ভাবছেন, তা জানতে চেয়েছেন মোদী। এছাড়াও নিজেদের কেন্দ্রের উন্নয়ন মূলক কাজ সম্পর্কে তাদের মতামত কী তাও জানতে চেয়েছেন মোদী। টুইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাজ এবং প্রকল্পগুলিকে রেটিং করা যাবে।

সূত্রের খবর অনুযায়ী, অ্যাপের মাধ্যমে বিজেপি নেতাদের সম্পর্কেও জানানো যাবে। রাজ্যের এবং লোকসভা ও বিধানসভা কেন্দ্র ধরে তিনজন করে বিজেপি নেতার নাম জানতে চাওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে।
সাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য, সততা, নম্রতা এবং জনপ্রিয়তার নিরিখে বিজেপি নেতাদের রেটিং করতে বলা হয়েছে।

এক বছরের কম সময়ের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন। তার আগে এই সমীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+