প্রধানমন্ত্রীর ফিটনেস চ্যালেঞ্জ এই বিরোধী নেতাকে! দেখুন ভিডিও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস চ্যালেঞ্জ। এবার চ্যালে়ঞ্জ জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিটনেস চ্যালেঞ্জ। এবার চ্যালে়ঞ্জ জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে।

প্রধানমন্ত্রীর ফিটনেস চ্যালেঞ্জ এই বিরোধী নেতাকে! দেখুন ভিডিও

এর আগে নরেন্দ্র মোদী টুইটারে ভিডিও পোস্ট করে হ্যাশট্যাগ ফিটনেট চ্যালেঞ্জ লিখে বিরাট কোহলিকে ট্যাগ করেছিলেন। বুধবার তিনি সকালের শারীরিক কসরতের ভিডিও পোস্ট করে তাতে ট্যাগ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে। এছাড়াও ট্যাগ করা হয়েছে কমনওয়েলথ পুরস্কার পাওয়া মনিকা বাত্রা এবং ৪০ বছরের বেশি আইপিএস অফিসারদের।

কুমারস্বামী সম্প্রতি বিজেপিকে ধাক্কা দিয়ে কর্ণাটকের সিংহাসনে বসেছেন কংগ্রেসকে সঙ্গী করে। সেই কুমারস্বামীকে হ্যাশট্যাগ ফিটনেট চ্যালেঞ্জ লিখে ট্যাগ করায় রাজনৈতিক মহলে যে বিতর্ক উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। জনতাদল সেকুলার ও কংগ্রেসের এই জোট সমগ্র বিরোধীদের উৎসাহিত করেছে। ২০১৯-এর সাধারণ নির্বাচনে লড়াইয়ে রসদও জুগিয়েছে।

ভিডিও-তে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন রকমের যোগার চর্চা করছেন। রয়েছে প্রণায়ামও। ৭ নম্বর লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনের লনে তিনি এই যোগা চর্চা করছেন।

প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, এটাই তার সকালের ব্যায়াম।

এর আগে প্রধানমন্ত্রী তাঁকে নিয়ে তৈরি থ্রি-ডি অ্যানিমেশনও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী নিজে প্রতিদিন শরীর চর্চা করেন। শরীর ও মনকে সুস্থ রাখতে নানা কসরত করেন। বিশ্ব যোগ ব্যায়াম দিবসের আলোচনাতেও তাঁকে পাওয়া গিয়েছিল। কিন্তু তিনি নিজে যে যোগার শিক্ষক নন, তা তিনি বারে বারে উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+