'যুগের পরিসমাপ্তি'! প্রয়াত ধর্মেন্দ্রর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বলিউড তারকা ধর্মেন্দ্রর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া এক বার্তায় মোদী বলেন, এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণ ভারতীয় সিনেমার একটি যুগের অবসান ঘটিয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ধর্মেন্দ্র বিভিন্ন চরিত্রে অভিনয় করে অগণিত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
মোদী তাঁর শোকবার্তায় লেখেন, "ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় সিনেমার একটি যুগের সমাপ্তি। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, এক অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রে নমনীয়তা ও গভীরতা এনেছিলেন। তার বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় অগণিত মানুষের মনে দাগ কেটেছিল।"

তিনি আরও যোগ করেন, "ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্য সমানভাবে প্রশংসিত ছিলেন। এই শোকের মুহূর্তে আমার সমবেদনা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি। ওম শান্তি।"
প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। দুই সপ্তাহ আগেই অসুস্থতা কাটিয়ে কিছু সুস্থ ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছিল। ছয় দশক ধরে বিস্তৃত তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অ্যাকশন হিরো থেকে শুরু করে রোম্যান্টিক নায়ক, এমনকী পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রেও অভিনয় করেছেন।
ধর্মেন্দ্র ২৪ বছর বয়সে ১৯৬০ সালে 'দিল ভি তেরা হম ভি তেরে' ছবি দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৬৫ সালে 'হকিকত' ছবির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।












Click it and Unblock the Notifications