লালকেল্লা থেকে ২০১৩-র ইউপিএ-র সঙ্গে তুলনা! এগিয়ে তাঁর সরকার, দাবি মোদীর

৭২ তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ইউপিএ সরকারের সঙ্গে নিজের এনডিএ সরকারের তুলনা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ক্ষেত্রেই তাঁর সরকার এগিয়ে বলে দাবি করেছেন মোদী।

৭২ তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ইউপিএ সরকারের সঙ্গে নিজের এনডিএ সরকারের তুলনা টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ক্ষেত্রেই তাঁর সরকার মনমোহন সিং-এর নেতৃত্বাধীন ইউপিএ-টু সরকারের থেকে এগিয়ে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউপিএ সরকারের কাজের গতি নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

২০১৩-র গতিতে চললে বিদ্যুত পৌঁছত না

দেশে গ্রামীণ বৈদ্যুতিকিকরণ, শৌচালয় নির্মাণ নিয়ে ২০১৩-র সঙ্গে তুলনা টেনেছেন প্রধানমন্ত্রী। অন্য কোনও সরকার হলে এই কাজ করতে বছরের পর বছর সময় লাগত বলে দাবি করেছেন মোদী।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে

২০১৩-র তুলনায় কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে বলে জানিয়েছেন মোদী।

দেশে বেড়েছে করদাতার সংখ্যা

দেশে ২০১৩ সাল নাগাদ যেখানে প্রত্যক্ষ করদাতার সংখ্যা ছিল প্রায় ৩ কোটির মতো, এনডিএ সরকারের চেষ্টায় তা বেড়ে হয়েছে ৭.২৫ কোটির মতো। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

ঘুমন্ত হাতি দৌড়চ্ছে

ঘুমন্ত হাতি দৌড়চ্ছে

প্রধানমন্ত্রী বলেছেন, একটা সময় ভারতকে ঘুমন্ত হাতি বলা হত। এখন সেই ঘুমন্ত হাতি দৌড়চ্ছে। দেখছে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+