প্রধানমন্ত্রী মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না, অদ্ভুত অভিযোগ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না, বলেলন রাহুল

প্রধানমন্ত্রী মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না। শুক্রবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে উঠে বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বললেন তিনি মুখে হাসি ধরে রাখলেও ভেতরে ভেতরে তিনি নার্ভাস।

প্রধানমন্ত্রী মোদী আমার চোখে চোখ রাখতে পারেন না

এদিন লোকসভায় ব্যতিক্রমী ভূমিকায় ছিলেন রাহুল গান্ধী। ভাষণ দিতে গিয়ে অত্যন্ত আক্রমণাত্বক ভঙ্গীতে একের পর এক ইস্যুতে সরকারকে বিধেছেন তিনি। শুরুর থেকেই তিনি বলতে থাকেন মোদী সরকারের জুমলা বা মিথ্যাচার নিয়ে। আর তা বলতে গিয়ে মোদীকে নার্ভাস দেখাচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।

বলেন, 'দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী হাসছেন। আসলে ভেতরে ভেতরে তিনি নার্ভাস। তা ঢাকতেই তিনি হাসছেন। দেখতে পাচ্ছি তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আসলে তিনি আমার চোখের দিকে তাকাতে পারছেন না। কারণ তিনি জানেন তিনি মিথ্যাচার করে চলেছেন'।

রাহুলের এই কটাক্ষে দুই তরফেই হাসির রোল ওঠে। প্রধানমন্ত্রীকেও দেখা যায় হাসতে। তিনি বড় বড় চোখে তাকিয়ে রাহুলকে জবাব দেওয়ার চেষ্টা করেন। তীব্র উত্তেজনার মধ্যে রাহুলের এই ব্যঙ্গোক্তিতে পরিবেশ কিছুটা হাল্কা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+