গুজরাতের ভোটে হস্তক্ষেপ করছে পাকিস্তান, কেন এমন অভিযোগ প্রধানমন্ত্রীর
গুজরাতের ভোটে হস্তক্ষেপ করছে পাকিস্তান। ভোটপ্রচারে গিয়ে এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের এক নেতার সঙ্গে কংগ্রেসের এক নেতার দেখা করা প্রসঙ্গে কংগ্রেসের থেকে জবাব চান
গুজরাতের ভোটে হস্তক্ষেপ করছে পাকিস্তান। রবিবার ভোটপ্রচারে গিয়ে এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের এক নেতার সঙ্গে কংগ্রেসের এক নেতার দেখা করা প্রসঙ্গে কংগ্রেসের কাছ থেকে জবাব দাবি করেছেন মোদী।

গুজরাতের পালানপুরে ভোটপ্রচারে গিয়ে মোদী প্রশ্ন তোলেন, পাক সেনার প্রাক্তন ডিজি সর্দার আর্শাদ রশিদ কী ভাবে বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে গুজরাতের মুখ্যমন্ত্রী বানানোর আবেদন জানাতে পারেন।
একইসঙ্গে মোদী দাবি করেন, কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর আয়ারের বিরুদ্ধে পাকিস্তানি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠার পরেই তাঁকে(মোদী) নীচ বলে কটাক্ষ করেছিলেন মণিশঙ্কর আয়ার।
মিডিয়ার সূত্র অনুযায়ী, মণিশঙ্কর আয়ারের বাড়িতে এই বৈঠক হয়েছিল। তাতে হাজির ছিলেন পাকিস্তানের হাই কমিশনার, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী, ভারতের প্রাক্তন উপ রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আয়ারের বাড়িতে হওয়া ওই বৈঠক তিন ঘণ্টা চলে বলে জানিয়েছিলেন মোদী।
এরপরের দিনই মণিশঙ্কর আয়ার মোদীকে 'নীচ' বলে কটাক্ষ করেন বলে জানিয়েছেন মোদী। একইসঙ্গে মোদী অভিযোগ করে বলেন, রফিক আহমেদ প্যাটেলকে গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী করতে ব্যস্ত।
একদিকে, পাকিস্তান সেনার প্রাক্তন ডিজি গুজরাত ভোটে হস্তক্ষেপ করছেন, অন্যদিকে, পাকিস্তানের বেশ কিছু লোক মণিশঙ্কর আয়ারের বাড়িতে বৈঠক করছেন। এবং এই বৈঠকের পরেই গুজরাতের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ এবং মোদী বিদ্রুপ করা হচ্ছে। মোদীর প্রশ্ন, এই ঘটনাগুলি থেকে কি কোনও সন্দেহই জাগে না?
মোদী বলেন, কংগ্রেসের উচিত দেশের সাধারণ মানুষকে জানানো ঘটনাটি কী ঘটেছে।












Click it and Unblock the Notifications