ধাক্কা বুয়া-ভাতিজা জোটে! প্রাথমিক ফলে যোগী রাজ্যে মোদী ঝড়
বুথ ফের সমীক্ষার সঙ্গে মিলে যেতে চলেছে যোগী রাজ্যে লোকসভা ভোটের ফল। ৮০ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৫২ টি আসনে।
বুথ ফের সমীক্ষার সঙ্গে মিলে যেতে চলেছে যোগী রাজ্যে লোকসভা ভোটের ফল। ৮০ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৫২ টি আসনে। অন্যদিকে বিএসপি ১৬ টি
এবং অখিলেশ যাদবের এসপি ৯ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। এডিএস এগিয়ে রয়েছে দুটি আসনে।

উত্তর প্রদেশের মহাজোটে ধাক্কা। কোনও কোনও ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষাকেও ছাপিয়ে যেতে চলেছে যোগী রাজ্যে বিজেপির ফল। রিপাবলিক টিভি ও সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছিল, উত্তর প্রদেশে এনডিএ তথা বিজেপি পেতে পারে ৩৮টি আসন। অন্যদিকে ইউপিএ তথা কংগ্রেস পেতে পারে ২ টি আসন। আর মহাজোট পেতে পারে ৪০ টি আসন।
রিপাবলিক টিভি ও জন কি বাতের সমীক্ষায় উঠে এসেছিল বিজেপি তথা এনডিএ উত্তর প্রদেশে পেতে পারে ৪৬ থেকে ৫৭ টি আসন। এনডিএ পেতে পারে ২ থেকে ৪ টি আসন। এবং মহাজোট পেতে পারে ১৫ থেকে ২৯ টি আসন।
যদিও এই ফলাফল প্রাথমিক। পুরো ফল পেতে বেশ কিছুটা সময় লেগে যাবে।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]












Click it and Unblock the Notifications