গেরুয়া ঝড় থমকে গেল ওড়িশায়! তবে আসন কমতে চলেছে বিজেডিরও

কোনও জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন ওড়িশার নবীন পট্টনায়েকের বিজেডি। সাফল্যও পেয়েছেন তিনি। রাজ্যের ২১ টি আসনের মধ্যে বিজেডিএগিয়ে রয়েছে ১৪ টি আসনে।

ওড়িশায় কোনও জোটে না গিয়ে একা লড়াই করেছিল নবীন পট্টনায়েকের বিজেডি। সাফল্যও পেয়েছেন তিনি। রাজ্যের ২১ টি আসনের মধ্যে বিজেডি এগিয়ে অথবা জয়ী হয়েছে ১৪ টি আসনে। ২০১৪-র নির্বাচনে রাজ্য থেকে ২০ টি আসনে জয়ী হয়েছিল বিজেডি। বুথ ফেরত সমীক্ষা বিজেপিকে এই রাজ্যে এগিয়ে রেখেছিল।

বুথ ফেরত সমীক্ষার ফল

বুথ ফেরত সমীক্ষার ফল

লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা জানিয়েছিল, সেখানকার ২১ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১ থেকে ১৩ টি আসন আর
বিজেডি পেতে পারে ৭ থেকে ৯ টি আসন।

২০১৪-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৪-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৪-র বিধানসভা নির্বাচনে ১৪৭ টি আসনের মধ্যে ১১৭ টি আসনে জয়ী বিজেডি। বিজেপি পেয়েছিল ১০ টি আসন। ১ টি আসন পেয়েছিল সিপিএম এবং কংগ্রেস পেয়েছিল ১৬ টি আসন।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪ সালের লোকসভা নির্বাচনে ওড়িশা থেকে বিজেপি পেয়েছিল ১ টি আসন। বিজেডি পেয়েছিল বাকি ২০ টি আসন।

যদিও এই ফলাফল প্রাথমিক। পুরো ফল পেতে বেশ কিছুটা সময় লেগে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+