ওড়িশায় রেকর্ড! পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে নবীন

পরপর ৫ বার ওড়িশায় মুখ্যমন্ত্রী হওয়ার পথে নবীন পট্টনায়েক। রাজ্যে ১৪৭ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত নবীন পট্টনায়েক এগিয়ে রয়েছেন ১০৮ টি আসনে।

পরপর ৫ বার ওড়িশায় মুখ্যমন্ত্রী হওয়ার পথে নবীন পট্টনায়েক। রাজ্যে ১৪৭ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত নবীন পট্টনায়েক এগিয়ে রয়েছেন ১০৮ টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ২৪ টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ১২ টি আসনে আর একটি আসনে এগিয়ে রয়েছে সিপিএম ।

পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী

পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী

২০০০ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছিলেন নবীন পট্টনায়েক। এরপর ২০০৪, ২০০৯, ২০১৪-তে বিধানসভা নির্বাচনে
জয়ী হয় নবীন। এবারের নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন।

এত সময়ে জোট সঙ্গী ছিল বিজেপি

এত সময়ে জোট সঙ্গী ছিল বিজেপি

এরমধ্যে ২০০৪ সালে বিজেপিকে সঙ্গী করে নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। যদিও ২০০৯ সালে সেই জোট ভেঙে বেরিয়ে আসেন তিনি। এবার কোনও
জোটে না গিয়ে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন ওড়িশার নবীন পট্টনায়েকের বিজেডি।

২০১৪-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৪-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৪-র বিধানসভা নির্বাচনে ১৪৭ টি আসনের মধ্যে ১১৭ টি আসনে জয়ী বিজেডি। বিজেপি পেয়েছিল ১০ টি আসন। ১ টি আসন পেয়েছিল সিপিএম এবং কংগ্রেস পেয়েছিল ১৬ টি আসন।

যদিও এই ফলাফল প্রাথমিক। পুরো ফল পেতে বেশ কিছুটা সময় লেগে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+