পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি! নতুন বছরে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানি তেলের
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম৷ ২০২১ সালে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানি তেলের৷ লিটার পিছু ২৫ পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে৷ বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম৷ বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল৷

দাম বৃদ্ধি পেয়েছে লিটারপিছু ২৫ পয়সা করে
বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটারপিছু ২৫ পয়সা করে৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম ৮৪ টাকা ৪৫ পয়সা৷ ২০১৮ সালে দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৪ টাকা৷ সেই দাম গত সপ্তাহেই পার হয়ে গিয়েছে৷ এবার দাম আরও বৃদ্ধি পেল৷ আর ডিজেলের দাম ৭৪ টাকা ৬৩ পয়সা৷ তবে বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিত্তিতে এই দাম একেক রকম হয়েছে৷

গত সপ্তাহে দুই বার বেড়েছিল দাম
গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার পরপর দু'দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল৷ তার পর কয়েকদিন আর দাম বাড়েনি৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছরের শেষের দিক থেকে চলতি বছরের শুরুতে প্রায় মাসখানেক পেট্রোল-ডিজেলের দাম একই জায়গায় স্থির হয়েছিল৷ কিন্তু গত বুধবারই তা বৃদ্ধি পায়৷ তার পর বৃহস্পতিবার আবার দাম বাড়ে৷

আবারও দাম বৃদ্ধি পেতে পারে
তার পর আবার বুধবার দাম বৃদ্ধির ঘটনা ঘটল৷ এর কারণ হিসেবে পেট্রোলিয়াম সংস্থাগুলি বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কথা বলছে৷ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল পিছু ৫৭ মার্কিন ডলারের বেশি হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি জানিয়েছে যে এই দাম আবারও বৃদ্ধি পেতে পারে৷
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications