রেকর্ড পতনের পর দাম বাড়ল টাকার, করোনা লকডাউনে অস্বস্তিতে অর্থনীতি

এক ডলারের অনুপাতে মঙ্গলবার রেকর্ড পতন দেখা যায় টাকার দামে। যার জেরে ৭৭.৩০ টাকা প্রতি ডলারে নেমে যায় ভারতীয় মুদ্রার দাম। সেই পরিস্থিতি থেকে ক্রমেই সামাল দিয়ে প্রায় ১ টাকা দাম বাড়ে ভারতীয় মুদ্রার। বৃহস্পতিবার এক দলারের তুলনায় টাকার দাম গিয়ে দাঁড়ায় ৭৬.৩২-এ।

টাকার দামের এই হেরফেরের পিছনের কারণ

টাকার দামের এই হেরফেরের পিছনের কারণ

টাকার দামের এই হেরফেরের পিছনে শেয়ার বাজারের শাপ লুডো খেলার মত গ্রাফ বদল দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার শেয়ার বাজারে লেনদেন চালু হতেই ২৬,৪৩০.৯৯ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। আর এরই সঙ্গে শেয়ার বাজারের নিম্নগামী গ্রাফ জারি থাকল। এর আগে মঙ্গলবারও শেয়ারবারে পড়ে যায় সেনসেক্স। এর জেরে বাজারে লেনদেন বন্ধ হওয়ার সময় সেনসেক্স দাঁড়ায় ২৬,৬৭৪ পয়েন্টে।

নিম্নমুখী শেয়ারবাজার

নিম্নমুখী শেয়ারবাজার

এদিকে সেনসেক্সের পতনের পাশাপাশি এদিনও পতন লক্ষ্য করা যায় নিফটিতে। ক্রমাগত পতনের জেরে বর্তমানে নিফটি এখন ৭৮০০ পয়েন্টের আসেপাসে ঘোরাফেরা করছে। আজকে শেয়ার বাজারে সব থেকে বড় পতন লক্ষ্য করা যায় ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে। এছাড়া দাম পড়ে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরও।

ফ্যাক্টর করোনা সংক্রমণ

ফ্যাক্টর করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাই সহ গোটা দেশে আগামী ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপে দেশের বাণিজ্য অর্থনীতি ধাক্কা খাচ্ছিল প্রথম থেকেই। ভারতে করোনা প্রকোপ বাড়তে সেই ধাক্কা খাওয়া বেড়ে গিয়েছে আরও কয়েক গুণ। ভারতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা হঠাৎ করেই বাড়তে থাকে। এখনও পর্যন্ত দেশে ৫০০ জনের বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তাছাড়া মৃত্যু হয়েছে ১১ জনের।

অর্থনীতিতে লকডাউনের প্রভাব

অর্থনীতিতে লকডাউনের প্রভাব

করোনা রুখতে সবরকম ব্যবস্থা নেওয়ার কথা সরকার জানালেও তাতে মানুষের মনের আশঙ্কা দূর হচ্ছে না। বিনিয়োগকারীরা এই আশঙ্কার জেরে ঘরে টাকা তুলতে শেয়ার বেচার দিকেই ঝুঁকছেন যার জেরেই এই পতন বলে বিশেষজ্ঞদের মত। ক্রমেই ভারত স্টেজ ২ থেকে স্টেজ ৩-এর দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আর এর জেরে দেশের অর্থনীতি দিশেহারা পরিস্থিতিতে দাঁড়িয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+