পেঁয়াজের দামেও 'সার্জিকাল স্ট্রাইক' মোদী সরকারের! প্রতি কিলোতে দাম কমল পাঁচ থেকে ১২ টাকা
পেঁয়াজের দামেও 'সার্জিকাল স্ট্রাইক' মোদী সরকারের! প্রতি কিলোতে দাম কমল পাঁচ থেকে ১২ টাকা
মূল্যবৃদ্ধিতে ক্রমশ বাড়ছে পেঁয়াজের দাম। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আর সেদিকে তাকিয়ে দাম কমাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। বফর স্টক থেকে ১.১১ লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়াতে চলেছে সরকারের দাবি, এই সিদ্ধান্তে পেঁয়াজের দাম এক ধাক্কাতে অনেকটাই কমতে চলেছে। এমনকি প্রতি কিলোতে পাঁচ থেকে ১২ টাকা পেঁয়াজের দাম কমবে বলে দাবি। দীপাবলির সন্ধ্যায় পেট্রোল-ডিজেলের দামে কার্যত মাস্টারস্ট্রোক মেরেছে মোদী। যাতে অনেকটাই কমেছে দাম। এবার পেঁয়াজের দামেও সার্জিকাল স্ট্রাইক সরকারের।

দেশের সমস্ত বাজারে পাঠানো হচ্ছে পেঁয়াজ
বফর স্টকে রাখা পেঁয়াজ দিল্লি, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, মুম্বই, কোচি, রায়পুর সহ একাধিক শহরের বাজারে পাঠানো হবে। এছাড়াও মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাতে স্থানীয় বাজারে পৌঁছে দেওয়া হবে এই পেঁয়াজ। মূল্যবৃদ্ধিতে পেয়াজের দামেও হু হু করে বাড়তে চলেছে। হাত পুড়ছে সাধারণ মানুষের। আর এই অবস্থায় এই সিদ্ধান্তে কিছুটা হলেও দাম কমবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার।

গতবারের তুলনায় পেঁয়াজ সস্তা
কেন্দ্রীয় সরকার বলছে,মজুত থাকা পেঁয়াজ বাজারে ছেড়ে দামে যে ওঠানামা চলছে সেটিকে এক জায়গাতে আনার চেষ্টা করা হচ্ছে। তবে গতবারের তুলনায় এই বছর পেঁয়াজের দাম অনেকটাই কম রয়েছে বলে দাবি। দেশের এই মুহূর্তে average retail দাম প্রতি কিলো প্রায় ৪০ টাকাতে বিক্রি হচ্ছে। তবে হোলসেল মার্কেটে পেঁয়াজ প্রায় ৩১ টাকা প্রতি কিলোতে বিক্রি হচ্ছে। তবে স্টকে থাকা পেয়াজ বাজারে চলে আসবে দাম আরও সস্তা হবে। তবে ২ নম্বর পজন্ত স্টক থেকে 1,11,376.17 টন পেঁয়াজ দেশের একাধিক বাজারে আঠানো হয়েছে বলে দাবি সরকারের।

প্রতি কিলোতে পাঁচ থেকে সাত টাকা সস্তা হবে
কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বিস্তারিত দিয়েছে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পড়ে দাম কমেছে বলে দাবি। পাঁচ থেকে ১২ টাকা প্রতি কিলো পেঁয়াজে কমেছে বলে দাবি সংশ্লিষ্ট মন্ত্রকের। এই মুহুতে দিল্লিতে পেঁয়াজের দাম ৩ নভেম্ব থেকে কমতে শশুউ করেছে বলে দাবি। খুচরোতে প্রতি কিলো ৪৪ টাকাতে এসে গিয়েছে। যেখানে ২০ অক্টোবরেও ৪৯ টাকা পপ্রতি কিলো পেঁয়াজ বিক্রি হয়েছিল। মুম্বইতে প্রতি কিলো পেয়াজ বিক্রি হচ্ছিল ৫০ টাকাতে। এক ধাক্কায় সেখানে পাঁচ টাকা কমেছে দাম। কলকাতাতেও কমেছে পেঁয়াজে দাম। যেখানে ১৭ অক্টবর প্রতি কিলো পেয়াজ বিক্রি হয়েছে ৫৭ টাকাতে। সেখানে বিক্রি হচ্ছে ৪৫ টাকাতে। সরকারের দাবি, এখানেই পরিষ্কার যে কীভাবে দাম কমার সুফল ভোগ করছে সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications