পেঁয়াজের ঝাঁঝালো দামে কাঁদছে দেশ! উৎসবের মরশুমে অন্য সব্জির মূল্য কোথায় গিয়ে ঠেকছে দেখুন
উৎসবের মরশুমে দামের ছ্যাঁকায় জর্জরিত গোটা দেশ। ক্রমেই বাড়তে শুরু করেছে দেশের সব্জির মূল্য। তার সঙ্গে যোগ হয়েছে পেট্রোলের দামের উর্ধ্বগতি। সব মিলিয়ে রীতিমতো অস্বস্তিতে মধ্যবিত্ত।
উৎসবের মরশুমে দামের ছ্যাঁকায় জর্জরিত গোটা দেশ। ক্রমেই বাড়তে শুরু করেছে দেশের সব্জির মূল্য। তার সঙ্গে যোগ হয়েছে পেট্রোলের দামের উর্ধ্বগতি। সব মিলিয়ে রীতিমতো অস্বস্তিতে মধ্যবিত্ত। পুজোর আগে পেঁয়াজের দামের যে উর্ধ্বগতির ট্রেন্ড পরিলক্ষিত হচ্ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রের কপালে।

গত ১৫ দিনে চরম বৃদ্ধি পেঁয়াজের দামে
বিক্রেতারা বলছেন উৎসবের মরশুমে গত ১৫ দিন ধরে ক্রমেই বাড়তে শুরু করে দিয়েছে পেঁয়াজের দাম। এই মুহূর্তে লুধিয়ানায় পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৮০ টাকা।

কেন বাড়ছে দাম?
এবছর দেশের বিভিন্ন জায়গায় বন্যার জেরে ক্রমেই দাম বেড়েছে সব্জির। কারণ ফলনে কমতির পরই যোগানের ভাটা পড়তে শুরু করেছে। অন্যদিকে , চাহিদা-যোগানের ভারসাম্য নষ্ট হতেই সব্জির দাম বাড়তে শুরু করে দিয়েছে গোটা দেশজুড়ে।

পেঁয়াজ ছাড়াও বাড়ছে অন্য সব্জির দাম
শুধুমাত্র পেঁয়াজ নয়, বাড়ছে অন্যান্য সব্জির দামও। ক্যাপসিকাম, মটর, ধনেপাতার দাম ক্রমাগত বাড়তে শুরু করেছে দেশজুড়ে । প্রায় ২০ শতাংশ বেড়েছে এই সমস্ত সব্জির দাম। গত ১৫ দিন ধরে এই সব্জির দাম ক্রমেই বেড়ে চলেছে বলে দাবি বিক্রেতাদের।

কোন সব্জির কত দাম?
লুধিয়ানা থেকে দিল্লির বিভিন্ন জায়গায় সেপ্টেম্বরে মটরের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজিতে ১২০ থেকে ১৫০ টাকা। ফুলকপির দাম প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ টাকা। টমাটোর দাম , প্রতি কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৪০ টাকা। পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। হলুদ ক্যাপসিকামের দাম কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications