আচ্ছে দিন! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমল ১১৩ টাকা

দেশে সব গৃহস্থ বছরে ১২টি ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডার পান। এর বাইরে দরকার হলে খোলা বাজার থেকে কিনতে হয়। এই ভর্তুকিহীন সিলিন্ডারের দামই এদিন কমে গেল। যেমন, ১৪.২ কিলো সিলিন্ডারের দাম দিল্লির বাজারে ৮৬৫ টাকা থেকে কমে দাঁড়াল ৭৫২ টাকা। তবে ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের দাম কমার খবর নেই। অন্যদিকে, বিমানের জ্বালানি বা এটিএফের দাম কমেছে ৪.১ শতাংশ। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়ায় ভারতেও তার প্রভাব পড়ছে।
গতকালই পেট্রোল লিটারে ৯১ পয়সা ও ডিজেল লিটারে ৮৪ পয়সা কমেছিল।












Click it and Unblock the Notifications