মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে বুধবার থেকেই দু'টাকা করে বাড়ছে দুধের দাম

মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে বুধবার থেকেই দু'টাকা করে বাড়ছে দুধের দাম

গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম বেড়েছে। যা রীতিমত চিন্তায় ফেলেছে মধ্যবিত্তদের। এই অবস্থায় ফের একবার ধাক্কা। ফের একবার দাম বাড়তে চলেছে মাদার ডেয়ারি এবং আমূলের দুধের। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, মূলত আমুল নামে দুধের পণ্য বিক্রি করে থাকে এই সংস্থা। তারাই এই দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছে। আগামীকাল বুধবার থেকে বর্ধিত এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। দাম বাড়ার পর গ্রাহকদের প্রতি লিটার আমুলের জন্য অতিরিক্ত ২ টাকা দিতে হবে। শুধুয় আমূলই নয়, দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারিও।

ঠিক কতটা বাড়ছে দাম-

ঠিক কতটা বাড়ছে দাম-

আমূল দুধের দাম আগামীকাল ১৭ অগাস্ট থেকে প্রতি লিটারে ২ টাকা করে বাড়ছে। নয়া দাম অনুসারে আমূল শক্তি দুধের দাম লিটারে ৫০ টাকা করে পাওয়া যাবে। আমূল গোল্ড প্রতি লিটারে ৬২ টাকা হচ্ছে। প্রতি লিটার আমূল তাজা ৫৬ টাকা করে পাওয়া যাবে। আমুল দুধের এই নতুন দর আগামীকাল থেকে সারা দেশে কার্যকর হবে। ফেডারেশনের মতে, নতুন দাম গুজরাটের আহমেদাবাদ এবং সৌরাষ্ট্র অঞ্চল, দিল্লি এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বইয়ের মতো শহরগুলিতে কার্যকর হবে বলে জানা যাচ্ছে।

দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারি

দাম বাড়াচ্ছে মাদার ডেয়ারি

এর পাশাপাশি দুধের দামও বাড়িয়েছে মাদার ডেইরিও। মাদার ডেয়ারি বুধবার থেকে দিল্লি এনসিআরে প্রতি লিটারে 2 টাকা দাম বাড়ানোর ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গেরও বরধিত দাম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। দাম বৃদ্ধির পর ফুল ক্রিম দুধের দাম হবে প্রতি লিটার ৬১ টাকা, টন দুধের দাম পড়বে প্রতি লিটারে ৫১ টাকা এবং ডাবল টোনের দাম পড়বে প্রতি লিটারে ৪৫ টাকা যেখানে গরুর দুধের দাম এখন প্রতি লিটার ৫৩ টাকা।

কেন দাম বাড়ছে

কেন দাম বাড়ছে

হঠাত করে দু টাকা করে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্তে নিঃসন্দেহে মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দুধের উৎপাদন খরচ লাগাতার বাড়ছে। আর এই বৃদ্ধি করা হয়েছে মোট পরিচালন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে। আমূল জানাচ্ছে, গত কয়েক বছরের তুলনায় পশুর খাবারের দাম অন্তত ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এভাবে দাম বৃদ্ধি হওয়ার প্রভাব দুধ উৎপাদন খরচ বেড়ে গিয়েছে বলেই দাবি। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ান-ইউক্রেন সংকটের কারণে পশু খাদ্য সহ বিশ্বব্যাপী পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। আর সব মিলিয়ে এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

বেঙ্গল ডেয়ারির দাম বাড়ছে না

বেঙ্গল ডেয়ারির দাম বাড়ছে না

মাদার ডেয়ারি কিংবা আমূলের দাম বাড়লেও এখনই বেঙ্গল ডেয়ারির দাম বাড়ছে না বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+