Budget 2025: বাজেটে রান্নার গ্যাসের দাম অনেকটাই কমতে পারে! যদি এটা নির্মলা মেনে নেন...

Union Budget 2025: হাতে আর মাত্র কয়েক ঘন্টা! আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। আটবারের জন্য আগামী অর্থবছরের জন্য এই বাজেট পেশ করবেন তিনি। আর এই বাজেটকে ঘিরেই ক্রমশ চড়ছে পারদ। বিশেষ করে এবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থান। একাধিক ক্ষেত্রে বিশেষ ঘোষণা নির্মলার বাজেটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কর ছাড়েও বড় ঘোষণা এবার হতে পারে বলেও মনে করা হচ্ছে।

অন্যদিকে এবার রান্নার গ্যাস সিলিন্ডারে দাম কমতে পারে বলেও মনে করা হচ্ছে। এই সংক্রান্ত স্পষ্ট দিশা নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বাজেটে (Union Budget 2025) থাকতে বলেও মনে করা হচ্ছে। 'অমর উজালা'র প্রকাশিত খর অনুযায়ী, তেল মন্ত্রক এলপিজি ভর্তুকি বাবদ সরকারের কাছে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

Narendra Modi

  • Union Budget 2025: সরকার কি মেনে নেবে?

আর তা যদি সরকার মেনে নেয় তাহলে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভার‍ত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো বড় তেল সংস্থাগুলি হওয়া বড় লোকসান কিছুটা হলেও মেটাতে পারবে। আর তাতে গৃহস্থের রান্নাঘরে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এতে আম আদমির অনেকটাই সুবিধা হবে বলেই আশা।

  • Union Budget 2025: দাম কমবে তাহলে?

বর্তমানে সধারণ মানুষের ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ৮০০ টাকারও বেশি। এই অবস্থায় বাজেটে যদি সরকার আরও ভর্তুকির পরিমান বাড়ায় তাহলে সাধারণ মানুষের বেশ কিছুটা সুবিধা হতে পারে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছিল। দিল্লি থেকে মুম্বই দেশের সমস্ত বড় মেট্রো শহরগুলিতেও রান্নার গ্যাসের দাম দাম অনেকটাই কমেছিল।

তবে দাম কমেছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের উপর। সাধারণ মানুষের ব্যবহৃত রান্নার গ্যাস অর্থাৎ ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। ফলে এবার আশা করা হচ্ছে এই বিষয়ে নির্মলা সীতারমন তাঁর বাজেটে বড় ঘোষণা করতে পারে। অন্যদিকে 'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা' যাতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় সে বিষয়েও দিশা এবারের বাজেটে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

প্রত্যেক মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের দাম বদল হয়। দাম কমছে কি বাড়ছে তা জানা যায়। এবার বাজেটের আগে রান্নার গ্যাসের দামে কোনও প্রভাব পড়ে কিনা সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+