বাজেট শুরুর আগেই ধাক্কা, সিলিন্ডার পিছু রেকর্ড বাড়ল এলপিজির মূল্য

কেন্দ্রীয় বাজেটের দিনে, বাজেটের আগেই রেকর্ড মূল্যবৃদ্ধি কমার্শিয়াল এলপিজির। এদিন সিলিন্ডার পিছু বৃদ্ধির পরিমাণ ২২৪.৯৮ টাকা।

কেন্দ্রীয় বাজেটের দিনে, বাজেটের আগেই রেকর্ড মূল্যবৃদ্ধি কমার্শিয়াল এলপিজির। এদিন সিলিন্ডার পিছু বৃদ্ধির পরিমাণ ২২৪.৯৮ টাকা। এবার থেকে বাণিজ্যিক এলপিজির জন্য ১৫৫০.০২ টাকা দিতে হবে। শনিবার সকাল থেকে এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে।

৩ মাসের দ্বিগুণের বেশি হয়েছে কমার্শিয়াল এলপিজির মূল্য

৩ মাসের দ্বিগুণের বেশি হয়েছে কমার্শিয়াল এলপিজির মূল্য

এদিন সকালে ১৯ কেজির এলপিজির মূল্য দাঁড়িয়েছে ১৫৫০,০২ টাকা। গত নভেম্বরে যা ছিল ৭১৬.৫০ টাকা। ডিসেম্বরের বেড়ে হয় ১২৯৫.৫০ টাকা। জানুয়ারিতে বেড়ে হয়েছিল ১৩২৫ টাকা। এবার যা বেড়ে হল ১৫৫০ টাকা।

বৃদ্ধি হয়নি গার্হস্থ্য এলপিজির মূল্যে

বৃদ্ধি হয়নি গার্হস্থ্য এলপিজির মূল্যে

একইসঙ্গে গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। এই গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। ১৪.২ কেজির এলপিজির মূল্য ৭৪৯ টাকা রয়েছে। যার মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে আসবে ২৩৮.১০ টাকা।

ডিসেম্বর ও জানুয়ারিতে বেড়েছিল গার্হস্থ এলপিজির মূল্য

ডিসেম্বর ও জানুয়ারিতে বেড়েছিল গার্হস্থ এলপিজির মূল্য

নভেম্বরে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজির মূল্য ছিল ৭১৬.৫০ টাকা। ডিসেম্বরে যা বেড়ে দাঁড়ায় ৭৩০ টাকা। জানুয়ারিতে বেড়ে হয় ৭৪৯ টাকা।

১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার ভর্তুকিতে দেয় সরকার

১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার ভর্তুকিতে দেয় সরকার

বর্তমানে সরকার একবছরে প্রতিটি পরিবারের জন্য ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। এরপর যদি কারও লাগে তাহলে বাজার দলে কিনতে হয় গ্রাহককে। এই সিলিন্ডারের ক্ষেত্রে দামও প্রায় প্রতিমাসেই পরিবর্তিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+