জ্বালানি তেলের জ্বালা না জুড়োতেই এবার ধাক্কা হেঁশেলে! বাড়ল রান্নার গ্যাসের দাম
শুক্রবার থেকে বাড়ল ভর্তুকিসহ ও ভর্তুকিহীন রান্নার গ্যাস (এলপিজি)-এর সিলিন্ডারের দাম।
আবারও ধাক্কা। ষোল দিন ধরে চড়চড়িয়ে দাম বাড়ার পর গত দুদিন অতি সামান্য কমেছিল জ্বালানি তেলের দাম। কিন্তু এবার একধাপে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। দেশের রাজধানীতে ভর্তুকি দেওয়া সিলিন্ডারের দাম বাড়ল ২.৩৪ টাকা, সেই সঙ্গে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৪৮ টাকা করে। ফলে এখন দিল্লিতে ভর্তুকিসহ রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হল ৪৯৩.৫৫ টাকা, আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পড়বে ৬৯৮.৫০ টাকা।

তবে শুধু রাজধানী নয় দাম বেড়েছে দেশের অন্যত্রও। কলকাতা, মুম্বই, চেন্নাই এই মেট্রো শহরগুলিতে আজ থেকে ভর্তুকিসহ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯৬.৬৫, ৪৯১.৩১ এবং ৪৮১.৮৪। আর ভর্তুকি ছাড়া সিলিন্ডার মিলবে কলকাতায় ৭২৩.৫০ টাকায়, মুম্বইতে ৬৭১.৫০ টাকায় আর চেন্নাইতে ৭১২.৫০ টাকায়।


এর আগে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত একটানা বেড়েছিল জ্বালানি তেলের মূল্য। আশঙ্কা করা হচ্ছিল হয়তো খুব তাড়াতাড়ি লিটার প্রতি তা ১০০ টাকা ছাড়িয়ে যাবে। শেষ অবধি সেই উর্ধগতিতে কিছুটা লাগাম লাগায় সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কিন্তু রাত পোহাতে না পোহাতেই এবার কোপ পড়ল হেঁশেলে। প্রধানমন্ত্রী প্রায়ই উজ্জ্বলা যোজনা নিয়ে গর্ব করেন। ক'দিন আগে এই পর্কল্পের সুবিধা প্রাপ্ত কয়েক জনের সঙ্গে কথাও বলেন। সমালোচকরা বলছেন, বিনামূল্যে গ্যাসের সংযোগ দিয়ে, তারপর মাথার ওপর চড়া দামের খাড়া নামাচ্ছে সরকার। আচ্ছে দিনই বটে!
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications