দামে কোভিশিল্ড-কোভ্যক্সিনের থেকে অনেকটাই সস্তা! সেপ্টেম্বরেই মিলবে নয়া কোভিড টিকা কোর্বেভ্যাক্স?
দামে কোভিশিল্ড-কোভ্যক্সিনের থেকে অনেকটাই সস্তা! সেপ্টেম্বরেই মিলবে নয়া কোভিড টিকা কোর্বেভ্যাক্স?
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়ষ্ককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। আর লক্ষ্যমাত্র পূরণে কোভিশিল্ড, কোভ্যক্সিনের পাশাপাশি আসরে নেমেছে আরও একাধিক সংস্থা। টিকাকরণে গতি আনছে রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি। এবার তালিকায় নবতম সংযোজন হিসাবে নাম লেখাতে চলেছে হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই (Biological E)।

উদ্বেগ বাড়াচ্ছে তৃতীয় ঢেউ
আগামী দেড় মাসের মধ্যেই বায়োলজিক্যাল ই-র তৈরি করোনা ভ্যাকসিন কোর্বেভ্যাক্স ভারতীয় বাজারে এসে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে করোনা দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে সম্পূর্ণ ভাবে রেহাই পাওয়ার আগেই ইতিমধ্যেই উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনা তৃতীয় ঢেউ। আর তার হাত থেকে রক্ষা পেতে টিকাকরণ ছাড়া যে আর কোনও রাস্তাই খোলা নেই তা বারবার বলছেন বিশেষজ্ঞরা।

সেপ্টেম্বরেই মিলবে নয়া কোভিড টিকা ?
এই সঙ্কটজনক অবস্থায় আগামী সেপ্টেম্বরের মধ্যে কোর্বেভ্যাক্স ভারতীয় বাজারে এলে তা যে সরকারকে অনেকটাই স্বস্তি দেবে তা বলাই বাহুল্য। সূত্রে মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। জলদিই হাতে আসবে চূড়ান্ত রিপোর্ট। এমনকী প্রথম দুই পর্বের ট্রায়ালেও ভালো ফল করেছে এই টিকা।

প্রথম পর্যায়ে আসছে ন্যূনতম ৩০০ মিলিয়ন ডোজ
এদিকে প্রথম পর্যায়ে ন্যূনতম ৩০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে এই সংস্থা, এমনটাই খবর বায়োলজিক্যাল ই সূত্রে। প্রসঙ্গত উল্লেথ্য, কিছুদিন আগেই করোনা টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে দেশে কোভিশিল্ডের একটি ডোজ বিকোচ্ছে ৭৮০ টাকায়। সেখানে প্রস্তুতি খরচ বেশি হওয়ায় কোভ্যাক্সিনের দাম আরও বেশ কিছুটা চড়া। সেখানে স্বস্তি দিতে পারে এই নয়া কোভিড টিকা।

কত দাম পড়তে পারে দুটি ডোজের ?
ওয়াকিবহাল মহল সূত্রে খবর, কোর্বেভ্যাক্সের দুটো ডোজের দাম পড়তে পারে ৫০০ টাকা। যা অনেকটাই অন্যান্য ভ্যকসিনের তুলনায় অনে সস্তা। এদিকে করোনার নিত্যনতুন ভ্যরিয়েন্টের হাত থেকে বাঁচতে করোনা টিকার বুস্টার ডোজ ছাড়া মুক্তি নেই বলে এদিনই মত প্রকাশ করেছেন এইমস প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া। সূত্রের খবর, অন্যান্য ভ্যাকসিনের মতো কোর্বেভ্যাক্সেরও দুটি ডোজ থাকছে। যার দ্বিতীয়টিই আদপে বুস্টার ডোজ।












Click it and Unblock the Notifications