আগে থেকে টুইটার বার্তা সত্ত্বেও দুর্ঘটনা মুম্বইয়ে, বুলেট ট্রেন নিয়ে কটাক্ষ

শুক্রবার ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। আহত ৩০। ঘটনার পর থেকেই বুলেট ট্রেন নিয়ে কটাক্ষ করছেন মুম্বই-এর বাসিন্দারা

শুক্রবার ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। আহত ৩০। ঘটনার পর থেকেই বুলেট ট্রেন নিয়ে কটাক্ষ করছেন মুম্বই-এর বাসিন্দারা। যেখানে নিরাপদ রেলব্রিজ থাকে না, সেখানে বুলেট ট্রেন নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।

টুইটার বার্তা সত্ত্বেও দুর্ঘটনা মুম্বইয়ে, বুলেট ট্রেন নিয়ে কটাক্ষ

মুম্বইয়ের এলফিনস্টোন এবং প্যারেল স্টেশনকে যুক্ত করেছে অভিশপ্ত ব্রিজটি। সবসময়ই ভিড় থাকায় ব্রিজটিকে ঘিরে বিপর্যয়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল একাধিকবার।

অনেকেই তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। বছর খানেক আগে করা ভবিষ্যদ্বাণী নিয়ে প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে ট্যাগও করেছেন কেউ কেউ। গত চার বছরে বহু টুইট করা হয়েছে অভিশপ্ত ব্রিজটিকে নিয়ে।

ঘটনার কিছু পরেই রেলমন্ত্রী জানান, শীঘ্রই নতুন ও চওড়া ব্রিজ তৈরি করা হবে।

ক্ষিপ্ত এক প্রত্যক্ষদর্শী বলছেন, আমাদের বুলেট ট্রেন চাই না। যে ব্রিজ প্রতিদিন ব্যবহার করা হয়, সেই ব্রিজ আগে ঠিক করা হোক।

যদিও অপর এক প্রত্যক্ষদর্শী পূজা বলছেন, সাধারণ মানুষই ঘটনার জন্য দায়ী। শুক্রবারের নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

দিনের ব্যস্ততম সময়ে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তায় ভিড় করে ছিলেন যাত্রীরা। প্রবল বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা ব্রিজের ওপরেই আশ্রয় নিয়েছিলেন। পনেরো মিনিটের মধ্যে ৫ টি লোকাল ট্রেন এলফিনস্টোন এবং প্যারেল স্টেশন দিয়ে যায়। বাইরে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় এবং রেলের ব্রিজ ভর্তি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চেঁচামেচি, ঝগড়া পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। প্রত্যেকেই নিজের জোর খাটিয়ে বেরনোর চেষ্টা করতে থাকেন। এইসময় একে অপরের ওপর পড়ে যান। স্বেচ্ছাসেবকরা আসার পরও কিছুক্ষণ পরিস্থিতি একই রকমের ছিল। রেলিংয়ের ওপর দিয়ে বেরনোর চেষ্টা করেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+