কোভিড–১৯ নিয়ন্ত্রণে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সরকার, টুইট রাহুল গান্ধীর
কোভিড–১৯ নিয়ন্ত্রণে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সরকার, টুইট রাহুল গান্ধীর
দেশে বাড়তে থাকা করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা ৫০০ অতিক্রম করে গিয়েছে। রাহুল গান্ধী জানিয়েছেন যে ভারতের কাছে নিজেকে প্রস্তুত করার অনেক সময় ছিল কিন্তু প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে এবং এই রোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০। এক চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রতিরোধমূলক গিয়ার দিতে ব্যর্থ হওয়ায় ও তার বদলে চিকিৎসকদের সম্মানে হাততালি দেওয়ার জন্য কেন্দ্র সরকারের সমালোচনা করে টুইট করেন। কংগ্রেস নেতা সেই টুইটের জবাব দিয়েছেন। ২০টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আংশিক বা সম্পূর্ণভাবে লকডাউন করে দেওয়া হয়েছে সোমবার থেকে। যা ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভারতেও আন্ত–রাজ্য যাতায়াত যেমন ট্রেন, বিমান ও অন্য পরিবহন ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানও বাতিল করা হয়েছে।

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন যে সংকটগ্রস্থদের মজুরি সহায়তা সহ জরুরি ব্যবস্থা ঘোষণা করার জন্য। সোনিয়া গান্ধী চিঠিতে মোদীকে লিখেছেন, ৪৪ মিলিয়নেরও বেশি নির্মাণ শ্রমিক এখন একটি 'অনিশ্চিত’ ভবিষ্যতের মুখোমুখি হচ্ছেন কারণ তাদের মধ্যে অনেকেই শহরে আটকে পড়েছেন এবং লকডাউন হওয়ার কারণে জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, দেশটি সবচেয়ে খারাপ বিশ্বব্যাপী মহামারির মধ্যে রয়েছে এবং এটি কোভিড–১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে।












Click it and Unblock the Notifications