চাপ দিয়ে লেখানো হয়েছে চিঠি! রাফালে নিয়ে রাহুল-পারিক্কর বাকযুদ্ধ জারি
মনোহর পারিক্করের সঙ্গে আলোচনায় তিনি কিছুই লুকোচ্ছেন না। তিনি যেটা বলেছেন, সেটাই সকলের সামনে তিনি আনতে চান বলে জানিয়েছেন।
মনোহর পারিক্করের সঙ্গে আলোচনায় তিনি কিছুই লুকোচ্ছেন না। তিনি যেটা বলেছেন, সেটাই সকলের সামনে তিনি আনতে চান বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রবল চাপের মধ্যে পড়ে তাঁর বিরুদ্ধে চিঠি লেখা হয়েছে বলেও দাবি করেছেন রাহুল গান্ধী।

মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী। বলেছিলেন মায়ের শুভেচ্ছা নিয়ে গিয়েছিলেন। মনোহর পারিক্কর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। এরপর কোচিতে কংগ্রেসের সভায় রাহুল দাবি করেন, মনোহর পারিক্কর বলেছেন, রাফালে নিয়ে চূড়ান্ত চুক্তিতে তার কিছুই করার নেই। এই কথা সামনে আসার পরেই প্রতিবাদ স্বরূপ চিঠি পাঠানো হয় মনোহর পারিক্করের পক্ষ থেকে। তাঁর ওএসডি বিষয়টি নিয়ে টুইট করেন।
মনোহর পারিক্কর বিবৃতি জারি করে জানান, ৫ মিনিটের সাক্ষাতে কোনও আলোচনা হয়নি। তাঁর সঙ্গে দেখা করতে আসার সময়কে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রাহুল গান্ধী দাবি করেছেন, তাঁর কাছে পৌঁছনোর আগেই পারিক্করের চিঠি ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে। নিজের অবস্থান ব্যাখ্যা করতেই পারিক্করকে ওই চিঠি লিখতে বাধ্য করানো হয়েছে বলেও দাবি করেছেন রাহুল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications