অসম হবে দ্বিতীয় ত্রিপুরা! নাগরিকত্ব সংশোধনী বিলে নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর

মেঘালয় এবং অরুণাচল প্রদেশ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধী অবস্থান নেওয়ার সঙ্গে সহ্গে চাপ বাড়তে শুরু করেছে অসমের বিজেপি নেতৃত্বাধীন ৩ দলের জোট সরকারের ওপর।

মেঘালয় এবং অরুণাচল প্রদেশ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধী অবস্থান নেওয়ার সঙ্গে সহ্গে চাপ বাড়তে শুরু করেছে অসমের বিজেপি নেতৃত্বাধীন ৩ দলের জোট সরকারের ওপর। বিভিন্ন সামাজিক সংগঠন এই নিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিলটিকে রাজ্যসভায় রাখা হতে পারে বলে জানা গিয়েছে।

অসম হবে দ্বিতীয় ত্রিপুরা! নাগরিকত্ব সংশোধনী বিলে নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর

অন্যদিকে ২৮ নভেম্বর অসম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। বিরোধী কংগ্রেস, একটা সময়ে এই বিল নিয়ে যাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল, তারাই অন্যরকম কিছু অবস্থান নিয়ে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অরুণাচলে শাসক বিজেপি ইতিমধ্যেই এই বিলের বিরোধী অবস্থা নিয়েছে। কিন্তু অসমের সর্বানন্দ সোনওয়াল সরকার কেন্দ্রের লাইনেই চলছে। বহু বিজেপি নেতা, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুদ্ধ এই বিলের পক্ষে বলছেন। তারা বলছেন, এই বিল অসমীয়াদের পাশাপাশি অন্য আদিবাসীদেরও রক্ষা করবে।

বিক্ষোভকারীরা তাতে অবশ্য দমবার পাত্র নন। তারা বলছেন, এই বিল যদি পাশ হয়ে যায়, তাহলে তা অসমীয়াদের জমি, ভাষা এবং সংস্কৃতির পক্ষে বিপজ্জনক হবে। তারা বলছেন, এই বিল পাশ হলে অসম দ্বিতীয় ত্রিপুরায় পরিণত হবে।

এর আগে মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স( যার অংশীদার বিজেপিও) বিলের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাশ করে। দিন দুয়েক আগে অরুণাচল প্রদেশ সরকারও বিলের বিরোধী অবস্থা নিয়ে প্রস্তাব পাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+