ভারতে সংবাদ মাধ্যম স্বাধীন! মোদী সরকারের পাশে আমেরিকা
ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে সার্টিফিকেট আমেরিকার। মার্কিম যুক্তরাষ্ট্রের এক শীর্ষ আধিকারিক ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, জনবহুল ভারতে গণতন্ত্রকে সমর্থন করতে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ত মার্কিন সহকারী বিদেশ সচিব ডোনাল্ড লু বলেছেন, ভারতে গোপন করার মতো কিছু নেই। তিনি বলেছেন, ভারতে গণতন্ত্র শক্তিশালী এবং সেখানে স্বাধীন প্রেস রয়েছে, যা সঠিকভাবেই কাজ করে।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে লু বলেছেন, মিডিয়ার বাজার বদলে গেলেও, ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি তাঁর শ্রদ্ধা আছে বলে জানিয়েছেন তিনি। ডোনাল্ড লু সাংবাদিকদের ভূমিকা এবং ভারতীয় গণতন্ত্রকে সমর্থন করতে তারা যে কাজ করে যাচ্ছেন, তারও প্রশংসা করেছেন তিনি।
ভারতের বিদেশমন্ত্রকে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও বর্ণনা করেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, বিদেশ মন্ত্রকের অফিসে গিয়ে তিনি দেখেছেন, একজন সিনিয়র আধিকারিক তথ্য জানার অধিকার আইনে্ প্রক্রিয়া করছিলেন। সামনে ছিল ফাইলের বিশাল স্তূপ।
ডোনাল্ড লু বলেছেন, বিষয়টি নিয়ে তাঁর নিজেরও অভিজ্ঞতা রয়েছে। কেননা আমলাতন্ত্রে একইকাজ করতে হয়। তিনি বলেছেন, কেউ যদি কোনও তথ্য চায়, তাহলে সেই নথি খুঁজে পেতে বেশ কয়েকদিন লেগে যায়। সেটা গণতন্ত্রেই সম্ভব বলে জানিয়েছেন তিনি।
রাষ্ট্রসংঘের দেওয়া তথ্য অনুসারে ভারতে এই মুহূর্তে জনসংখ্যা প্রায় ১৪৩ কোটি। যা বিশ্বের মধ্যে সব থেকে বেশি। দীর্ঘদিন ধরে সব থেকে বেশি জনবহুল থাকা চিনকেও ছাড়িয়ে গিয়েছে ভারত।
দেশের মাটিতে বিরোধীরা বারে বারে সংবাদ মাধ্যমকে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে। সে দিক থেকে আমেরিকার পদস্থ আধিকারিকের এই মন্তব্য মোদী সরকারের পক্ষে স্বস্তির বলেই মনে করছে বিশ্লেষক মহল।












Click it and Unblock the Notifications