Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

President's Rule imposed: জ্বলতে থাকা মণিপুরকে শান্ত করতেই..? জারি হল রাষ্ট্রপতি শাসন

President's Rule imposed: রাষ্ট্রপতি শাসন জারি হল মণিপুরে (Manipur)। গত কয়েকদিন আগেই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং (N Biren Singh)। আর এরপরেই সে রাজ্য জারি করা হল রাষ্ট্রপতি শাসন।। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যে জারি করা হয়েছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

যা জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাষ্ট্রপতি শাসন (President's Rule imposed) জারি হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এরপরেই গোটা রাজ্যজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলেও জানা যাচ্ছে। কোনও যাতে অশান্তি না ছড়ায় সমস্ত বাহিনীকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।।

President s Rule imposed

বলে রাখা প্রয়োজন, গত প্রায় একবছরের বেশি সময় ধরে উত্তাল মণিপুর। দুই সম্প্রদায় অর্থাৎ মেইতি এবং কুকিদের মধ্যে সংঘাত একটা সময় ভয়ঙ্কর আকার নেয়। বহু মানুষের মৃত্যু হয়। এখনও পর্যন্ত ক্যাম্পে রাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। দিনের পর দিন ইন্টারনেট বন্ধ রেখে, কার্ফু জারি করেও কার্যত পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।

মণিপুরকে শান্ত করতে ছুটে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দফায় দফায় বৈঠক করেছেন। নিরাপত্তা সহ সে রাজ্যের দুই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকও সেরেছেন। শান্ত হয়নি। এই অবস্থায় বারবার সে রাজ্যের শাসনে থাকা বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh) এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ৯ ফেব্রুয়ারি হঠাত করেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। যা নিয়ে জাতীয় রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায়। একাধিক জল্পনা শুরু হয়। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও চর্চা শুরু হয়। আর এহেন জল্পনার মধ্যেই মণিপুরের শাসনভার রাষ্ট্রপতির হাতেই তুলে দেওয়া হল।

একটি বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখছেন, মণিপুরের সমস্ত রিপোর্ট হাতে এসেছে। রাজ্যপাল সবটাই জানিয়েছেন। সমস্ত তথ্য বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। সংবিধান মেনে সেখানে সরকার চালানোর যে পরিস্থিতি নেই, সেই কথাও উল্লেখ ওই বার্তায়। তবে মণিপুরের জন্য মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ নিয়ে দীর্ঘ তিন ধরে চেষ্টা বিজেপি চালিয়েছিল বলে খবর । খোদ সম্বিত পাত্র নিজে কয়েক দফায় সে রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক সারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+