রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে তৈরি হল নতুন রেকর্ড

চতুর্দশ রাষ্ট্রপতিকে বেছে নিতে রেকর্ড পরিমাণে ভোট দিলেন দেশের সাংসদ-বিধায়কেরা। এর আগে কোনও রাষ্ট্রপতি নির্বাচনে এত ভোট পড়েনি।

দেশের চতুর্দশ রাষ্ট্রপতিকে বেছে নিতে রেকর্ড পরিমাণে ভোট দিলেন দেশের সাংসদ-বিধায়কেরা। এর আগে কোনও রাষ্ট্রপতি নির্বাচনে এত ভোট পড়েনি। এমনটাই জানা গিয়েছে। মূলত এদিন লড়াই হয়েছে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ ও বিরোধী প্রার্থী মীরা কুমারের মধ্যে।

লোকসভা সচিব ও রিটার্নিং অফিসার অনুপ মিশ্র জানিয়েছেন, সংসদে মোট ৭১৭ জন সাংসদ ও পাঁচজন বিধায়ের ভোটদানের কথা ছিল। তারমধ্যে ৭১৪জন সাংসদ ও চারজন বিধায়ক এদিন ভোট দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে তৈরি হল নতুন রেকর্ড

দেশের মোট দশটি রাজ্য - অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড ও পুদুচ্চেরিতে একশো শতাংশ ভোট পড়েছে। বাকী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও প্রায় একশো শতাংশ ভোটই পড়েছে।

সারা দেশে সংসদ ও প্রতিটি রাজ্যে একটি করে মিলিয়ে মোট ৩২টি কেন্দ্রে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলেছে। মোট ৭৭৬জন সাংসদ ও ৪১২০জন বিধায়ক ভোট দেওয়ার যোগ্য ছিলেন। সবমিলিয়ে ইলেক্টোরাল কলেজ ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+