দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে রাষ্ট্রপতি লিখেছেন নতুন দশক আমাদের বিশ্বাস এবং শক্তিকে আরও শক্তিশালী করবে।
দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটে রাষ্ট্রপতি লিখেছেন নতুন দশক আমাদের বিশ্বাস এবং শক্তিকে আরও শক্তিশালী করবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও। টুইটে তিনি লিখেছেন দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের ভাল কাটুক এমনই আশা প্রকাশ করেছেন তিনি।

নতুন বছরে নতুন আশা , নতুন উদ্দেশ্য নিয়ে পথ চলার পণ করতে হবে বলে টুইটে লিখেছেন উপরাষ্ট্রপতি। একই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে অমিত শাহ লিখেেছন। নতুন বছর সকলের আনন্দে কাটুক। সকলে সুস্থ থাকুন। সকলের ভাল থাকার প্রার্থনা করি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। ২০২০ সাল ভারত আরও উন্নতির পথে এগোবে বলে দেশবাসীকে শুভেচ্ছাবার্তায় লিখেছেন তিনি।












Click it and Unblock the Notifications