আপাতত কোনও সরকার নয়! কাশ্মীরে বাড়ল রাষ্ট্রপতি শাসনের মেয়াদ
জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন আরও ছয় মাসের জন্য বাড়ানো হচ্ছে। ২০ জুন থেকে বাড়ানো হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ।
জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন আরও ছয় মাসের জন্য বাড়ানো হচ্ছে। ২০ জুন থেকে বাড়ানো হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। প্রধানমন্ত্রী সভাপতিত্বে হাওয়া বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত ২০১৮-র ২০ জুন থেকে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে জম্মু ও কাশ্মীরে।

কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকর জানান, জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাবিনেটের সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সংক্রান্ত নির্দেশ নামায় স্বাক্ষর করবেন।
১৯৯৬ সালের পর গতবছর জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। রাজ্যপাল সত্যপাল মালিকের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর এব্যাপারে সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি।












Click it and Unblock the Notifications