সব জল্পনার অবসান, মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

ফলাফল প্রকাশের ১৯ দিন পর মহারাষ্ট্রে জারি করা হল রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্যপালের সুপারিশে এই শাসন জারি। কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি শাসনের রাজ্যপালের সুপারিশে সই করেন। এর ফলে সব জল্পনার অবসান ঘটিয়ে সংবিধানের ৩৫৬ নম্বর ধারা কার্যকর হল মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রে জারি রাষ্ট্রপতি শাসন

এর আগে আজ বিকেল নাগাদ শিবসেনার সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ জানিয়েছিলেন মাহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। এই মর্মে রাজভবন থেকে জারি এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যপাল নিশ্চিত হয়ে গিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে সাংবিধআনিক উপায়ে মহারাষ্ট্রের সরকার চালানো আর সম্ভব হচ্ছে না। এই বিষয়ে একটি রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পাঠিয়েছেন। সেখানে তিনি মহারাষ্ট্রে সংবিধানের ৩৫৬ ধারা লাগুর সুপারিশ জানিয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে।

এদিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু হওয়া রুখতে শিবসেনা সুপ্রিম কোর্টে শেষ একটি চেষ্টা চালিয়েছিল। শিবসেনাকে সরকার গঠনের জন্য দেওয়া সময় না বাড়ানোর রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে সেনা। শিবসেনার হয়ে মামলাটি দায়ের করেছেন অ্যাডভোকেট সুনীল ফার্নান্ডেজ। সেনার পক্ষ থেকে এই মামলার দ্রুত শুনানিরও আবেদন জানানো হয়েছিল। তবে সেনার সব চেষ্টা বিফলে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+