সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি কংগ্রেস, পণ্ডিচেরীতে বহাল হল রাষ্ট্রপতি শাসন
সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি কংগ্রেস, পণ্ডিচেরীতে বহাল হল রাষ্ট্রপতি শাসন
বুধবারই অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হল রাষ্ট্রপতি শাসন।
ঠিক ভোটের আগেই কংগ্রেস সরকারের পতন ঘটেছে পণ্ডিচেরীতে। এখানেও সেই একই কারণ একেপর পর এক শাসক দলের বিধায়ক পদত্যাগ করেছেন। এবং তাঁদের সিংহভাগই যোগ দিয়েছেন বিজেপিতে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগেই শেষে পদত্যাগ করতে হয় মুখ্যমন্ত্রীকে।

এপ্রিল-মে মাসেই ভোট হওয়ার কথা কেন্দ্র শাসিত অঞ্চল পণ্ডিচেরীতে। কিন্তু তাক আগেই কংগ্রেস সরকারের একধিক বিধায়ক পদত্যাগ করেন। এমনকী কংগ্রেস শরিক ডিএমসি বিধায়কও পদত্যাগ করেন। বিজেপি ঘোড়া কেনাবেচা করছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। বিজেপি চক্রান্ত করে কংগ্রেসসরকার ফেলেছে বলে অভিযোগ করেছেন তিনি। আর এতে হাত আছে লেফটেনেন্ট গভর্নর কিরণ বেদীর এমনই অভিযোগ করেছিলেন তিনি। এদিকে আগে থেকেই সতর্ক হয়ে কিরণ বেদীকে পণ্ডিচেরীর লেফটেনন্ট গভর্নর পদ থেকে সরিয়ে দেয় মোদী সরকার।তার জায়গায় বসানো হয় তেলঙ্গানার রাজ্যপালকে।
তিনি দায়িত্ব নিয়েই রাষ্ট্রপতি শাসন জারির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় চিঠি পাঠান। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এর অনুমোদন দেয়। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বৃহস্পতিবার থেকে পণ্ডিচেরীতে রাষ্ট্রপতি শাসন জারির কথা ঘোষণা করা হয়। একই ভাবে পশ্চিমবঙ্গেও রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা চালাচ্ছে বিজেপি। একের পর এক শাসক দলের বিধায়করা বিজেপিতে যোগ দিতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications