করোনার জেরে ৩০ শতাংশ কম বেতন নেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কমছে ভবনের খরচও

করোনা প্রকোপে জেরবার দেশ। এই পরিস্থিতিতে মন্ত্রী, সাংসদ, প্রধানমন্ত্রী নিজেদের বেতনে কাটছাঁট করেছেন। এবার সেই তালিকায় নাম যোগ হল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দেরও। আজ জানানো হয়, এক বছর নিজের বেতনের ৩০ শতাংশ কম অর্থ নেবেন তিনি। শুধু তাই নয়, রাষ্ট্রপতি ভবনের অন্যান্য খরচও কমানো হবে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে সাহায্য করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আত্মনির্ভর ভারত গড়ার ডাকে সারা দিয়েছেন রাষ্টরপতি

আত্মনির্ভর ভারত গড়ার ডাকে সারা দিয়েছেন রাষ্টরপতি

এর আগে পিএম কেয়ারস ফান্ডে টাকা দান করেছিলেন। এবার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার ডাকে সারা দিয়েছেন রাষ্টরপতি। এদিন রাজভবনের বিবৃতিতে জানানো হয়, এরপর আর কোনও অনুষ্ঠানের জন্য লিমোজিন কেনা হবে না। খরচ কমাতে দেশের মধ্যে বিভিন্ন সফরে কাটছাঁট করবেন রাষ্ট্রপতি। তার বদলে টেকনোলজি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ভবনের খরচ কমানো হবে

রাষ্ট্রপতি ভবনের খরচ কমানো হবে

রাষ্ট্রপতি ভবনের তরফে জারি একটি বিবৃতিতে বলা হয়েছে, 'রাষ্ট্রপতি ভবনের অন্যান্য খরচ কমানোর ব্যাপারেও নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর মতে এটি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এবং করোনা মোকাবিলা করে ভারতের উন্নতির পথে একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে কম অতিথি

প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে কম অতিথি

এছাড়া প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে কম অতিথিতে আমন্ত্রণ করা হবে। ফুলের সজ্জা কমানো হবে। খাবারের পদও কমানো হবে। এতে বর্তমান অর্থবর্ষে রাষ্ট্রপতি ভবনের খরচ অন্তত ২০ শতাংশ কমানো সম্ভব হবে।

ভবনের কোনও নতুন কাজ করা হবে না

ভবনের কোনও নতুন কাজ করা হবে না

সেইসঙ্গে আগামী বছর ভবনের কোনও নতুন কাজ করা হবে না বলেই জানানো হয়েছে। যেসব মেরামতির কাজ চলছে সেগুলিও কমানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+