৩৭০ ধারা বাতিল, আনুষ্ঠানিক ঘোষণা করলেন রাষ্ট্রপতি কোবিন্দ
সংসদের দুই কক্ষে আগেই পাস হয়েছিল বিল। অপেক্ষা ছিল রাষ্ট্রপতির ঘোষণার। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা করেন।
সংসদের দুই কক্ষে আগেই পাস হয়েছিল বিল। অপেক্ষা ছিল রাষ্ট্রপতির ঘোষণার। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের ঘোষণা করেন। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকারিভাবে খারিজ হয়ে গেল কাশ্মীরের বিশেষ মর্যাদার সত্ত্ব। এখন থেকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবেই বিবেচিত হবে জম্মু-কাশ্মীর এবং লাদাখ।

সরকারি ঘোষণা রাষ্ট্রপতির
গতকাল রাতেই সংসদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এই সরকারি ঘোষণার আর্জি জানানো হয়েছিল। তারপরেউ বুধবার নির্ধারিত সময়েই আনুষ্ঠানিকভাবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আনুষ্ঠানিক এই ঘোষণা পত্রে লেখা হয়েছে, আজ থেকে কাশ্মীরের ৩৭০ ধারা আর বহাল থাকবে না।

কাশ্মীর এখন অন্য রাজ্যের মতোই
কেন্দ্র শাসিত অঞ্চলের যাবতীয় আইন এখানে কার্যকর হবে। আর পাঁচটা রাজ্যে যেভাবে সংবিধান মেনে কাজ হয় এখানেও তাই হবে। প্রয়োজনে সংবিধান সংশোধনের উপায়ও থাকবে। ১৫২ ধারা এবং ৩০৮ ধারা প্রয়োগ করা যাবে। একই ভাবে দেশের অন্যান্য রাজ্যে যে আইন, যে ধারা, যে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর হয়। কাশ্মীরেও এবার থেকে সেগুলি কার্যকর হবে।

অমিত শাহের নেতৃত্বে বিল পাশ
গত সোমবারই রাজ্যসভায় ৩৭০ ধারা রদের ঐতিহাসিক প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক প্রকার বিরোধীদের দ্বিমতের কারণেই অনায়াসেই এই বিল সংসদের দুই কক্ষে পাস হয়ে যায়। আশ্চর্যজনক ভাবে কংগ্রেসের একাংশও এই বিলকে সমর্থন করেছেন। এমনকী মোদী বিরোধী বিএসপি এবং চন্দ্রবাবু নাইডুর দলও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। কাশ্মীরিদের মধ্যেও এই নিয়ে বিশেষ কোনও অসন্তোষ দেখা যায়নি।












Click it and Unblock the Notifications