দিল্লিতে ফের নির্বাচনের আশঙ্কা! আপের ২০ বিধায়ককে বরখাস্তে সিলমোহর রাষ্ট্রপতির

জনপ্রতিনিধি হিসাবে লাভজনক পেশায় থাকা যায় না। সেই অভিযোগে আম আদমি পার্টির ২০ জন বিধায়কের সদস্যপদ বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিন সেই পদক্ষেপে সিলমোহর দিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

জনপ্রতিনিধি হিসাবে লাভজনক পেশায় থাকা যায় না। সেই অভিযোগে আম আদমি পার্টির ২০ জন বিধায়কের সদস্যপদ বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিন সেই পদক্ষেপে সিলমোহর দিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আপের ২০ বিধায়ককে বরখাস্তে সিলমোহর রাষ্ট্রপতির

নির্বাচন কমিশনের সুপারিশ মেনে আপের ২০ বিধায়ককে বরখাস্তে এদিন সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ। আইনমন্ত্রকের তরফে রাষ্ট্রপতির সম্মতির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

গত শুক্রবার রাষ্ট্রপতিকে আপ বিধায়কদের বরখাস্ত করার সুপারিশ করে নির্বাচন কমিশন। এদিন সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি বিধায়কদের বরখাস্ত করেন।

নির্বাচন কমিশনের সুপারিশের বিরোধিতা করে আম আদমি পার্টি বিধায়কেরা দিল্লি হাইকোর্টে মামলা করেন। তবে বিচারপতি রেখা পাল্লি কোনও অন্তর্বর্তী আদেশ দিতে অস্বীকার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+