প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেঁদে ভাসালেন রাষ্ট্রপতি কোবিন্দ
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় বায়ুসেনা শহিদের পরিবারের হাতে মরণোত্তর অশোক চক্র অ্যাওয়ার্ড তুলে দেওয়ার পর আবেগ বেঁধে রাখতে পারেননি রাষ্ট্রপ্রধান।

এই প্রথমবার রাষ্ট্রপতি হিসাবে রামনাথ কোবিন্দ এমন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন। শহিদের পরিবারের হাতে সম্মান তুলে দিতে পেরে নিজের আবেগকে আর চেপে রাখতে পারেননি তিনি।
সেনাবাহিনীর প্রধান হিসাবে শহিদ এয়ারফোর্স কম্যান্ডো জেপি নিরালার পরিবারের হাতে মরণোত্তর অশোক চক্র পুরস্কার তুলে দেন তিনি। নিরালা বন্দিপোরা এনকাউন্টারের সময় নির্ভয়ভাবে জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে প্রাণ দিয়েছেন। ঘটনাস্থলে তিনি জখম হন ও পরে প্রাণ হারান।
#AshokaChakra awarded to Late Air Force Commando JP Nirala, who lost his life in Bandipora encounter. President Kovind presents award to JP Nirala's mother and wife. #RepublicDay pic.twitter.com/S6E7pJysdP
— ANI (@ANI) January 26, 2018
এই ঘটনা জানার পর, পরিবারের হাতে সম্মান তুলে দেওয়ার পরে কোবিন্দের চোখে জল বয়ে পড়ে। রুমাল দিয়ে সকলের সামনেই চোখের জল মুছে নেন তিনি।












Click it and Unblock the Notifications