তিন তালাক অর্ডিন্যান্স এবার অনুমোদন পেল রাষ্ট্রপতি কোবিন্দের

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন অনুমোদন দিলেন তিন তালাক অধ্যাদেশে।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন অনুমোদন দিলেন তিন তালাক অধ্যাদেশে। যার ফলে তাৎক্ষণিক তালাক বিলে মুসলমান পুরুষরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেই বিবেচিত হবেন।

তিল তালাক অর্ডিন্যান্স এবার অনুমোদন পেল রাষ্ট্রপতি কোবিন্দের

এদিন রাষ্ট্রপতির অনুমোদনের ফলে এক বছরের মধ্যে তৃতীয়বার তিন তালাক বিলটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দ্য মুসলিম উইমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) বিল যা তালাক ই বিদ্দতকে বাতিল জানিয়েছে, তা রাজ্যসভায় পাশ হওয়া এখনও বাকী রয়েছে। লোকসভায় তা পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শেষ বাজেট অধিবেশনে তা পাশ করানোর জন্য উঠলেও রাজ্যসভায় বিরোধীদের চাপে তা সরকার পাশ করাতে পারেনি।

সংসদে আলোচনা না হওয়ায় আগামী ৩ জুন বিলের মেয়াদ ফুরোবে। তার আগে নতুন লোকসভা গঠিত হবে না। ফলে বিলটি অকার্যকর হওয়ার আশঙ্কা ছিল। এর আগে গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছিল।

বিরোধীরা এই বিলকে বারবার বিরোধিতা করে এসেছে। মুসলমান পুরুষদের সাজা দিতেই এই বিল তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে। এদিকে সরকারের দাবি, মুসলমান মহিলাদের সুরক্ষায় এই বিল আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+