শবরীমালা সফর বাতিল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
শবরীমালা সফর বাতিল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৬ জানুয়ারি অর্থাৎ সোমবার তাঁর পূর্ব নির্ধারিত শবরীমালা মন্দির পরিদর্শনের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, সুরক্ষা ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তার কারণেই তার তাঁর সফর বাতিল করা হয়েছে। সোমবার তিনি কোচিতে পৌঁছে সেখান থেকে লক্ষদ্বীপে যাবেন বলে জানা যাচ্ছে।পাশাপাশি ৯ই জানুয়ারি তিনি দিল্লি ফিরে যাবেন।
পাঠানমথিট্টা পুলিশের আধিকারিকরা শবরীমালায় রাষ্ট্রপতির হেলিকপ্টারের নিরাপদে অবতরণ করার বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানা যায়। একই সঙ্গে পিডব্লিউডিও এর আগে পণ্ডিতভালামে জলের ট্যাঙ্কের সন্নিকটে রাষ্ট্রপতির জন্য হেলিপ্যাডের ব্যবস্থা করতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য দেবস্বাম বোর্ডকে সুপারিশ করে।
তারপরই জলের ট্যাঙ্কটিকে হেলিপ্যাড হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে সন্দেহ প্রকাশ দেবাস্বম বোর্ডের কর্মকর্তারা। জলের ট্যাঙ্কটির সক্ষমতা পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে হেলিকপ্টারটির জলের ট্যাঙ্কে নিরাপদে অবতরণের ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি থেকে যাচ্ছে। তাই পরবর্তীকালে এই পরিকল্পনা বাতিল করা হয়।
এদিকে, জেলা পুলিশ প্রধান রাজ্য সরকারকে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছেন যে বর্তমানে শবরীমালায় ভক্তদের ভিড় যাচাইয়ের পরই রাষ্ট্রপতির পরিদর্শনের পরিকল্পনা করা উচিত। রাজ্য সরকার সরকার এই বিষয়টিও রাষ্ট্রপতি ভবনে জানিয়েছে বলে জানা যাচ্ছে।
এই সমস্ত বিষয় পর্যালোচনার পর ও হেলিপ্যাডের ব্যবস্থাপনায় ব্যবহারিক সমস্যাগুলি যাচাই করার পরেই শবরীমালা সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications