Vijay Diwas: বিজয় দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
১৯৭১ সালের সেই দিন। পাকিস্তানের বিরুদ্ধে জয় লাভ করেছিল ভারত। তারপর থেকেই সেই বিজয় দিবস পালন হয়ে আসছে দুই দেশেই। না আরেকটি দেশ পাকিস্তান নয়; ভারতের পাশাপাশি এই বিজয় দিবস পালন করে আসছে বাংলাদেশও। কেননা সেই জয়ের অন্যতম অংশীদার ছিল পূর্ববঙ্গই। তবে বর্তমান পরিস্থিতি মোটেই সুখকর নয়।
আজ সেই বাংলাদেশের সাথেই সম্পর্ক তিক্ত হয়েছে ভারতের। যে ভারত দিয়েছিল মুক্তির স্বাদ, সেই ভারতই আজ বাংলাদেশের কাছে নাকি শত্রু দেশ। আর যে চালিয়েছিল হামলা সেই নাকি এখন পরম মিত্র। এই রকম আবহে আজ ভারত - বাংলাদেশ দুই জায়গাতেই পালন হচ্ছে বিজয় দিবস।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার বিজয় দিবস স্মরণে জাতির উদ্দেশ্যে বার্তা দেন। ১৯৭১ সালের যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিন জনেই।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নিজের এক্স-হ্যান্ডেলে সাহসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, "বিজয় দিবসে, আমি আমাদের বীর সৈনিকদের শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধের সময় অদম্য সাহস প্রদর্শন করেছিল এবং ভারতের জন্য বিজয় অর্জন করেছিল৷ তাঁদের কাছে আমি কৃতজ্ঞ৷ জাতি আমাদের সাহসী হৃদয়ের চূড়ান্ত আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়, যাদের গল্প প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে"।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ১৯৭১ সালের যুদ্ধে লড়াই করা সৈন্যদের অসীম সাহস এবং উত্সর্গের প্রতিফলন স্মরণ করেছেন এদিন।
তাঁর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ উত্সর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। তাদের অসামান্য বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে জড়িয়ে থাকবে এই স্বর্ণাক্ষর দিন"।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সশস্ত্র বাহিনীর অদম্য চেতনা তুলে ধরেছেন নিজের লেখায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "আজ, বিজয় দিবসের বিশেষ দিন উপলক্ষ্যে, জাতি ভারতের সশস্ত্র বাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগকে অভিবাদন জানাই। তাদের অদম্য সাহস এবং দেশপ্রেম নিশ্চিত করেছে যে আমাদের দেশ নিরাপদ থাকবে। ভারত তাদের ত্যাগ ও সেবাকে কখনো ভুলবে না"।
উল্লেখ্য, বিজয় দিবস সেই দিনটিকে চিহ্নিত করে যখন ভারত ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল, যার ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ভারতের ভূমিকার মধ্যে রয়েছে সামরিক হস্তক্ষেপ, মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ (বাংলাদেশী মুক্তিযোদ্ধা) এবং প্রত্যক্ষ সমর্থন যা বিপুল সংখ্যক পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণে পরিণত হয়েছিল। আর আজ সেই দিনই স্মরণ করছে গোটা দেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications