(ছবি) অন্যরূপে: কেরালার আদব কায়দায় পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি
তিরুবন্তপুরম, ১৯ জুলাই: কেরালায় ২ দিনের সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সফর শেষে ফেরার আগে কেরালার ঐতিহ্যবাহী মন্দির শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন কেরালার রাজ্যপাল শীলা দীক্ষিত, এবং কংগ্রেস নেতা শশী থারুর। তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে প্রায় ৪০ মিনিট ছিলেন রাষ্ট্রপতি। একেবারে স্থানীয় আদব কায়দায় ধুতি পরে খালি গায়ে মন্দিরে পুজো দিলেন তিনি।
ছবিতে দেখে নিন পদ্মনাভস্বামী মন্দিরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কিছু মুহূর্ত।

রাজ্যপালের সঙ্গে
কেরালার রাজ্যপাল শীলা দীক্ষিতের সঙ্গে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

মন্দিরে ঢোকার মুখে
স্থানীয় আদব কায়দায় ধুতি পড়ে খালি গায়ে পুজো দিলেন রাষ্ট্রপতি।

শশীর সঙ্গে
তিরুবন্তপুরমের সাংসদ শশী থারুরের সঙ্গে মন্দিরে প্রণব মুখোপাধ্যায়।

আচার
পদ্মনাভস্বামী ঠাকুরের মূর্তি হাতে রাষ্ট্রপতি।

রীতি-নীতি
মন্দিরের ভিতরে মন নিয়ে রীতি নীতি শিখছেন রাষ্ট্রপতি।












Click it and Unblock the Notifications