রেডিও অনুষ্ঠানে 'মনের কথা' একসঙ্গে বলবেন মোদী-ওবামা

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এ এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ পর্বে যোগ দেবেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের পররে দিন রেডিওয় একসঙ্গে শোনা যাবে মোদী-ওবামাকে।

রেডিও অনুষ্ঠানে 'মনের কথা' একসঙ্গে বলবেন মোদী-ওবামা

সকাল থেকে একের পর এক টুইটে নরেন্দ্র মোদী জানান অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন এই দুই শক্তিশালী রাজনৈতিক নেতা। ভারতের বাসিন্দারা রবিবারের মধ্যে #AskObamaModi হ্যাশট্যাগ দিয়ে এই প্রশ্ন করতে পারবেন।

রবিবার সকালে তিন দিনের ভারত সফরে আসছেন বারাক ওবামা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হয়ে আসছেন তিনি। ওবামাই প্রথম মার্কিন রাষ্ট্রপতি যিনি প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে যোগ দেবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে ওবামা আগরার তাজমহল দর্শনে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+