Union Budget 2024: বাজেট অধিবেশনের বার্তায় রামমন্দিরের কথা বললেন রাষ্ট্রপতি মুর্মু
বাজেট অধিবেশনেন সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। তার আগে আজ যৌথ অধিবেশনে বার্তা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বাজেট বার্তাতেও শোনা গিয়েছে রাম মন্দিরের কথা। দ্রৌপদী মুর্মু বলেছেন, আর আর কল্পনা নেই রাম মন্দির। বাস্তবে পরিণত হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য বাজেট অধিবেশনের আগে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাম মন্দিরের প্রসঙ্গে কথা বলেছেন। এবং রামনাম করেছেন। অর্থাৎ রাম মন্দির এবােরর লোকসভা ভোটে বিজেপির বড় ইস্যু হয়ে উঠতে চলেছে তাতে আর কোনও সন্দেহ রইলনা। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলেই বাজেট অধিবেশনের বার্তায় রাম মন্দিরের কথা বলেছেন।

এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের অর্থনীতির বৃদ্ধি নিয়েও বার্তা দিয়েছেন বাজেট অধিবেশনে। তিিন বলেছেন দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে। এক দেশ এক গণতন্ত্র নিয়েও বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি বলেছেন গত ১০ বছরে দেশের অর্থনীতি যেভাবে উন্নয়নের দিকে এগিয়েছে তা অত্যন্ত লক্ষ্যনীয় বিষয়। গত ১০ বছরে সরকার এমন অনেক কাজ শেষ করেছে যেগুলির জন্য কয়েক বছর ধরে মানুষ অপেক্ষা করেছে।
দেশের একাধিক উন্নয়নের কাজের খতিয়ান প্রকাশ করেছেন দ্রৌপদী মুর্মু। তিনি বার্তা দিয়েছেন যেভাবেই হোক দেশ কে এগিয়ে নিয়ে যেতে অনেক কাজ করেছে মোদী সরকার। ৫ জি পরিষেবা চালু হওয়ায় টেলিকম ইন্ডাস্ট্রিতে যুগান্ত নিয়ে এসেছে। এদিকে আজ বাজেট অধিবেশনে আগের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের সাংসদদের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সংসদে হট্টগোল করা যাঁদের কাজ তাঁরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যঘাত ঘটানোর চেষ্টা করছেন।
বিরোধী দলের সাংসদদের সংসদের ভেতরে সংযত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আবার রাজ্যসভার ১৮ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। লোকসভার শীতকালীন অধিবেশনে তাঁদের সাসপেন্ড করা হয়েছিল। শীতকালীন অধিবেশনে রেকর্ড সংখ্যক সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তার মধ্যে রাজ্য সভায় সর্বাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়। আজ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ১৮ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করে নেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications