জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে মোদী সরকারের প্রশংসায় ভরিয়ে দিলেন রাষ্ট্রপতি

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্য়ে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর নিউ ইন্ডিয়ার উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জিএসটি সহ কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপকে সাধুবাদ জানালেন তিনি।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপকে সাধুবাদ জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একদিকে যেমন নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি, তেমনই কর সরলিকরণের ক্ষেত্রে জিএসটি একটি বড় পদক্ষেপ বলেও ব্য়াখ্যা করেছেন রাষ্ট্রপতি।

একইসঙ্গে দেশের এক মানুষ স্বেচ্ছায় এলপিজি ভর্তুকি ছেড়েছেন বলে দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন রামনাথ কোবিন্দ। জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নিউ ইন্ডিয়া'রও উল্লেখ করেন তিনি। তাঁর কথায় একমাত্র উন্নত ও নতুন প্রযুক্তিই দেশকে দারিদ্রমুক্ত করতে পারে। সেইসঙ্গে শিক্ষার ওপরেও বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি। দেশে শিক্ষার প্রসার করতে নিজের সন্তান ছাড়াও কমপক্ষে একটি শিশুকে শিক্ষাপ্রদান করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

এদিন রাষ্ট্রপতি বলেন, নোট বাতিলের সময় দেশবাসী যে ধৈর্য দেখিয়েছেন, তা সংবেদনশীল সমাজের একটা উদাহরণ। একটা উন্নত সমাজে জাত-পাত, লিঙ্গের ভিত্তিতে ভেদাভেদ একেবারেই কাম্য নয় বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। এদিন স্বচ্ছ্ব ভারত ও বেটি বাঁচাও অভিযানেরও আলাদা করে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি।

নতুন রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী, নেতাজির মত দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়িত করার দায়িত্ব আমাদেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+