সেনা হাসপাতাল থেকে এইমসে স্থানান্তর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে, অবস্থা স্থিতিশীল

সেনা হাসপাতাল থেকে এইমসে স্থানান্তর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে শনিবার পরবর্তী চিকিৎসার জন্য সেনা হাসপাতাল থেকে দিল্লির এইমসে ,স্থানান্তর করা হয়। তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার আচমকা অসুস্থ হয়ে যাওয়ায় রাষ্ট্রপতিকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

সেনা হাসপাতাল থেকে এইমসে স্থানান্তর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে, অবস্থা স্থিতিশীল


ইন্ডিয়ান আর্মি রিসার্চ ও রেফারেল হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, '‌পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে এইমসে স্থানান্তর করা হয়েছে।’‌ শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করায় তৎক্ষণাত রামনাথ কোবিন্দকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রপতির রুটিন চেকআপ ও পর্যবেক্ষণে রাখার পর তিনি এখন স্থিতিশীল রয়েছেন। রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বর্তমানে বাংলাদেশে থাকলেও রাষ্ট্রপতির ছেলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সকালেই বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে সে দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে শুভেচ্ছা জানিয়েছিলেন রামনাথ কোবিন্দ। প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা টিকার প্রথম ডোজ নেন রাষ্ট্রপতি। টিকা গ্রহণের পর দেশের সমস্ত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন তিনি। টুইট বিবৃতি দিয়ে এমনটা জানানো হয়েছিল রাষ্ট্রপতির অফিসের তরফ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+