কোনও ক্ষমা নয়, নির্ভয়া কাণ্ডে অন্যতম আসামীর প্রাণভিক্ষার আর্জি খারিজ রাষ্ট্রপতির

কোনও ক্ষমা নয়, নির্ভয়া কাণ্ডে অন্যতম আসামীর প্রার্থনা খারিজ রাষ্ট্রপতির

দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে অন্যতম আসামী মুকেশ কিং-এর ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে এদিনই মুকেশ সিং-এর আবেদন খারিজ করে দিতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সুপারিশ করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনকে।

শেষ মুহুর্তে আবেদন

শেষ মুহুর্তে আবেদন

নির্ভয়া ধর্ষণ ও খুন কাণ্ডে অন্যতম আসামী মুকেশ সিং শেষ মুহুর্তে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে মৃত্যুদণ্ডের পরোয়ানা খারিজের আবেদন জানায়। যদিও সেই আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি। এই সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্টে করা মুকেশ সিং-এ ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ

২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ

এর আগে দিল্লির আদালত মুকেশ সিং-সহ নির্ভয়া কাণ্ডের চার আসামীর ফাঁসির নির্দেশ দিয়েছিল। ২২ জানুয়ারি সকাল ৭ টায় সেই ফাঁসির আদেশ দেওয়া হয়। তবে তার আগে প্রস্তুতি নেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয় অভিযুক্তদের। মুকেশ সিং(৩২) ছাড়াও অন্য অভিযুক্তরা হল, বিনয় শর্মা(২৬), অক্ষয় ঠাকুর(৩১), পবন গুপ্তা(২৫)।

 ক্যাবিনেটের পরামর্শ মেনে চলেন রাষ্ট্রপতি

ক্যাবিনেটের পরামর্শ মেনে চলেন রাষ্ট্রপতি

সাধারণভাবে ক্যাবিনেটের উদেশ মেনেই চলেন রাষ্ট্রপতি। এব্যাপারেও তাই হয়েছে। রাষ্ট্রপতির সিদ্ধান্তের কথা তিহার জেল কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়েছে।

আসামীর ক্ষমা প্রার্থনার আবেদনে পিছয় ফাঁসির সময়

আসামীর ক্ষমা প্রার্থনার আবেদনে পিছয় ফাঁসির সময়

বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ২২ জানুয়ারি ফাঁসি নাও হতে পারে কেননা, নির্দিষ্ট সময় জানানো হলেও, আসামীর ক্ষমা প্রার্থনার আবেদনে সাধারণভাবে পিছিয়ে যায় ফাঁসির সময়। তবে এব্যাপারে এদিন বিকেলে স্পষ্টভাবে সময় জানা যাবে।

এই মামলায় আমাসী ছিল ছয় জন। একজন নাবালক হওয়ায় সে ছাড়া পেয়ে যায়। অন্যতম আসামী রাম সিং আত্মহত্যা করে। ২০১২-র ডিসেম্বরের দিল্লিতে নৃশংস ঘটনা ঘটে। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+