অটল বিহারীর প্রথম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

গতবছরে ১৬ অগাস্ট এইদিনে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন দেশের অন্যতম জনপ্রিয় এই প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা।

ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের একবছর পূর্ণ হল। গতবছরে ১৬ অগাস্ট এইদিনে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন দেশের অন্যতম জনপ্রিয় এই প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। এদিন অটল স্মরণে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য বিশিষ্টরা।

অটল বিহারীর কন্যা নমিতা কউল ভট্টাচার্য ও নাতনি নীহারিকাও শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজঘাটে অটল স্মৃতি স্থলে।

দেশের নানা স্থানে বিজেপি নেতা-কর্মীরা তাঁদের অন্যতম শীর্ষ এই নেতার স্মরণে নানা অনুষ্ঠান ও স্মরণসভার আয়োজন করেছেন। দিনব্যাপী সেই অনুষ্ঠান চলবে।

৯৩ বছর বয়সে অটল বিহারী প্রয়াত হন গতবছরের ১৬ অগাস্ট। কেন্দ্রে প্রথম বিজেপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোট তিনবার তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন। ২০১৪ সালে তাঁকে ভারত রত্ন সম্মাননায় ভূষিত করে ভারত সরকার।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+