খুশির ইদে সকলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ থেকে মোদী-মমতা

আজ দেশ জুড়ে উ‌দযাপন হচ্ছে খুশির ইদ। সকাল থেকেই মসজিদে নমাজ পড়ে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান মুসলিম ধর্মাবলম্বীরা।

আজ দেশ জুড়ে উ‌দযাপন হচ্ছে খুশির ইদ। সকাল থেকেই মসজিদে নমাজ পড়ে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান মুসলিম ধর্মাবলম্বীরা। শুধু রাজ্য জুড়ে নয় দেশের বিভিন্ন প্রান্তে সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছেন। সারা দেশে ছুটির মেজাজ। তার মধ্যেই একে অপরকে শুভেচ্ছা বিনিময় চলছে। এর মধ্যেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেদের মতো করে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

সকালেই দেশবাসীকে ইদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, '‌এই খুশির উৎসব দেশে শান্তি এবং আনন্দ আনুক। সকলের জীবন আনন্দে ভরে উঠুক।'

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, '‌সকলকে জানাই খুশির ইদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি - এটাই হোক আমাদের মন্ত্র।'

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, দেশের সকল মুসলিম ভাইবোনেদের ইদের শুভেচ্ছা জানাই। প্রবাসী ভারতীয়দেরও তিনি ইদের শুভেচ্ছা জানিয়েছেন। ইদ আনন্দ আর খুশির উৎসব। এই উৎসবের হাত ধরেই দেশবাসীর জীবনে আনন্দ এবং খুশি আসুক বলে টুইটে লিখেছেন রাষ্ট্রপতি।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+