প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে উদ্বেগ প্রকাশ, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে উদ্বেগ প্রকাশ, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ থাকার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ। সকালেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই নিয়ে সাক্ষাৎ করতে চান। তারপরেই প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিস্তারিত তথ্য জানতে চান রাষ্ট্রপতি কোভিন্দ। এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সুপ্রিমকোর্টে মামলা পর্যন্ত হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাবের ফিরোজপুরে যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর কনভয় যেদিক দিয়ে যাচ্ছিল হঠাৎ করেই সেই রাস্তায় প্রচুর ভিড় চলে আসে। তারপরেই প্রধানমন্ত্রীর কনভয় ঘুরিয়ে নেওয়া হয়। আগে থেকে প্রধানমন্ত্রীর কনভয়ের গতিপথের তথ্য ফাঁস করা হয়েছিল বলে অভিযোগ ওঠে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী ফিরোজপুরের সফর বাতিল করে অন্যত্র ফিরে যান। এই নিয়ে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতির খবর প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি এই নিয়ে তদন্তকমিটি গঠন করেছেন এবং ৩ দিনের মধ্যে সেই তদন্ত কমিটি রিপোর্ট দেবে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে। আদালত সেই মামলা গ্রহনও করেছে। প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হবে আগামিকাল।
এই নিয়ে সরব হয়েছে বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে একাধিক বিজেপি প্রথম সারির নেতা এই নিয়ে প্রশ্ন তুলেছেন কীভাবে প্রধানমন্ত্রী যাত্রা পথের তথ্য ফাঁস হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি দাবি করেছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা এবং তাঁর গতিবিধি সব কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার হাতে থাকে। এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের কোনও কিছু করার থাকে না। কাজেই এক্ষেত্রে রাজ্য পুলিশ প্রশাসনের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন তিনি। সামনেই পাঞ্জাবে বিধানসভা ভোট তার আগে কংগ্রেস সরকারের উপর চাপ তৈরি করতেই বিজেপি এই নিয়ে ইস্যু তৈরি করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস সরকারের উপর চাপ তৈরি করার রাজনৈতিক কৌশল বলে দাবি করেছেন তিনি।
পাঞ্জাবে বিধানসভা ভোটের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বারবার কংগ্রেসের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। পাঞ্জাবে কৃষকদের সমর্থন হারিয়ছে বিজেপি। সেকারণেই মোদীর সভায় লোক হয়নি। তাই আগে থাকতে পরিকল্পনা করেই প্রধানমন্ত্রী মোদী এই ঘটনা ঘটিয়েছে। কোথাও কোনও নিরাপত্তায় গাফিলতি হয়নি বলে বারবার দাবি করেছে কংগ্রেস। চান্নি সরকারের উপর ভোটের আগে চাপ তৈরি করতেই এটা করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications