Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

President Election Results 2022 Live: দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু, প্রস্তুতি চূড়ান্ত

রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দেশের সংবিধানের সর্বোচ্চ পদ সামলেছেন। এবার পালা নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের। দেশের সাংসদ ও বিধায়ক মিলিয়ে ভোটদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন। সোমবার সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ও বিভিন্ন রাজ্যের বিধানসভায় ভোটাভুটি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার তার ফলাফল প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি ভোটে জয়ী হয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। এদিনের সমস্ত আপডেট দেখে নিন একনজরে।

রাষ্ট্রপতি পদে দ্রৌপদী বনাম যশবন্তের লড়াই

Jul 25, 2022, 10:16 am IST

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর
Jul 25, 2022, 10:02 am IST

রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন রামনাথ কোভিন্দ ও তাঁর স্ত্রী
Jul 25, 2022, 9:50 am IST

সেন্ট্রাল হলে উপস্থিত থাকবেন দ্রৌপদী মুর্মুর পরিবার
Jul 25, 2022, 9:25 am IST

সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
Jul 25, 2022, 9:24 am IST

আজ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু
Jul 21, 2022, 11:28 pm IST

দ্রৌপদী মুর্মুর জয়ের খবর আসতেই সেজে উঠল ওড়িশায় তাঁর গ্রাম।
Jul 21, 2022, 10:42 pm IST

লোকসভার স্পিকার ওম বিড়লা শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি পদে জেতা দ্রৌপদী মুর্মুকে।
Jul 21, 2022, 10:39 pm IST

একনজরে দেখে নেওয়া যাক কে কত ভোট পেয়েছেন।
Jul 21, 2022, 8:43 pm IST

বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।
Jul 21, 2022, 8:37 pm IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।
Jul 21, 2022, 8:36 pm IST

বিরোধী যশবন্ত সিনহা শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলা দ্রৌপদী মুর্মুকে।
Jul 21, 2022, 7:50 pm IST

পরবর্তী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তৃতীয় রাউন্ডের গণনার পরে ৫০ শতাংশের ওপরে ভোট পেয়েছেন তিনি
Jul 21, 2022, 5:43 pm IST

১০ টি রাজ্যের বিধায়কদের ভোটেও এগিয়ে দ্রৌপদী মুর্মু
Jul 21, 2022, 4:29 pm IST

এই মুহূর্তে বিধায়কদের ভোট গণনা করা হচ্ছে
Jul 21, 2022, 4:17 pm IST

বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য আগামীকাল বিদায়ী নৈশভোজের আয়োজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Jul 21, 2022, 2:46 pm IST

১৫ জন সাংসদের ভোট বাতিল হয়েছে
Jul 21, 2022, 2:46 pm IST

২০৮ জন সাংসদ যশবন্ত সিনহাকে সমর্থন করেছেন
Jul 21, 2022, 2:46 pm IST

৫৪০ জন সাংসদ দ্রৌপদী মুর্মু কে সমর্থন করেছেন
Jul 21, 2022, 12:53 pm IST

সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলছে
Jul 21, 2022, 12:15 pm IST

রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুর দয় সময়ের অপেক্ষা, আত্মবিশ্বাসী এনডিএ শিবির
Jul 21, 2022, 11:42 am IST

দেশের বিশিষ্ট আদিবাসী নেতারা দৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে দিল্লিতে আসবেন, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু
Jul 21, 2022, 10:51 am IST

দ্রৌপদী মুর্মুর ভাই তারিনিসেন টুডু বলেছেন, রায়রংপুরে এখন আনন্দের পরিবেশ। কেননা দ্রৌপদী মুর্মুর জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী। যে ঘটনা আদিবাসী সম্প্রজায় এবং ওড়িশা ও দেশের জন্য গর্বের বিষয়।
Jul 21, 2022, 10:11 am IST

সংসদ ভবনে চলছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগণনার প্রস্তুতি
Jul 21, 2022, 8:44 am IST

দ্রৌপদী মুর্মুর জন্মস্থান ওড়িশার ময়ূরভঞ্জের আপরবেদায় বিজয় দিবস উৎযাপনের প্রস্তুতি
Jul 21, 2022, 8:43 am IST

অভিনন্দন যাত্রায় অংশ নেবেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা-সহ দলের নেতা-কর্মীরা
Jul 21, 2022, 8:42 am IST

দ্রৌপদী মুর্মুর জয়ের পরে দিল্লিতে অভিনন্দন যাত্রা করবে বিজেপি
Jul 21, 2022, 8:09 am IST

সব মিলিয়ে বিজেপি ও শিবসেনার ২ জন করে সাংসদ এবং বিএসপি, কংগ্রেস এসপি এবং এআইএমআইএম-এর একজন করে সাংসদ ভোট দিতে পারেননি
Jul 21, 2022, 8:05 am IST

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি সাংসদ সানি দেওল এবং সঞ্জয় ধোত্রে ভোট দিতে পারেননি
Jul 21, 2022, 8:04 am IST

দেশের ৭৭৬ জন সাংসদ এবং ৪০৩৩ জন বিধায়ক মিলিয়ে ৪৮০৯ জন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী ছিলেন
Jul 21, 2022, 7:27 am IST

রাজ্যসভার মহাসচিব পিসি মোদী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা তত্ত্বাবধান করবেন
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+