রাষ্ট্রপতি পদে শপথ রামনাথ কোবিন্দের

দেশের চর্তুদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন রামনাথ কোবিন্দ।

আজ দেশের চতুর্থদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। সংসদের সেন্ট্রাল হলে তিনি শপথ গ্রহণ করেন।

বেলা ১২ঃ ৫০: নির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হল রাষ্ট্রপতি ভবনে।

বেলা ১২ঃ ৪৭: বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে রাইসিনা হিলসে (রাষ্ট্রপতি ভবন) প্রবেশ করলেন রামনাথ কোবিন্দ।

বেলা ১২:৪০ : বিদায়ী রাষ্ট্রপতিকে নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে রওনা দেন রামনাথ কোবিন্দ।

রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর উত্তরপ্রদেশে তাঁর গ্রামে উৎসবের আবহ।

বেলা ১২ঃ ৩১: জাতীয় সঙ্গীতের পর, সেন্ট্রাল হলে উপস্থিত বিশিষ্টজনেদের সঙ্গে সৌজন্যমূলক দেখা করেন রাষ্ট্রপতি।

বেলা ১২:২৯ : ভাষণের ইংরাজি অনুবাদ পাঠ করেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ।

দেশকে একজোটে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

'নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব', নিজের ভাষণে জানালেন রামনাথ কোবিন্দ।

'ড: রাধাকৃষ্ণাণন ,ডঃ আব্দুল কালাম ও প্রণবদার পথে হাঁটতে পেরে আমি সম্মানিত' জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

রাষ্ট্রসেবায় সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

মহাত্মা গান্ধি ও দীনদয়াল উপাধ্যায় যেভাবে সামজ কল্পনা করেন, সে রকম সমাজ গড়ার দিকে আহ্বান করে রামনাথ কোবিন্দ।

'আমার যাত্রা দীর্ঘদিনের' বললেন রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

'মাটির ঘরে থাকতাম , সেখানে থেকে যাত্রা শুরু' নিজের ভাষণে জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তাঁকে রাষ্ট্রপতি নির্বাচন করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ১২ঃ১৬ : নিজের ভাষণে বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বেলা ১২ঃ১৪ : ২১ টি তোপধ্বনিতে স্বাগত জানানো হয় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বেলা ১২ :১২ : রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

বেলা ১২ঃ০৮: সংসদে উপস্থিত হলেন রামনাথ কোবিন্দ ও বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সকাল ১১ঃ৫৯ : সংসদ ভবনের উদ্দেশ রওনা দেন রামনাথ কোবিন্দ ও প্রণব মুখোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+