Independence Day message: মহিলারা দেশের উন্নয়নের অগ্রভাগে, নাগরিকদের সমানাধিকারের বার্তা রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের উন্নয়নের মহিলাদের অগ্রভাগে আনার বার্তা দিলেন তাঁর জাতির উদ্দেশে ভাষণে। সেইসঙ্গে নাগরিকদের সমানাধিকারের কথাও বললেন তিনি। তিনি সব নাগরিকদের সমান চোখে দেখার ও সমান অধিকার প্রদানের সওয়াল করলেন জাতির উদ্দেশে।
ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণে সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, প্রত্যেক ভারতীয় একজন সাধারণ নাগরিক। প্রত্যেকের এই দেশে সমান সুযোগ, সমান অধিকার রয়েছে। তিনি বলেন, আমি চাই দেশে মহিলারা আরও উন্নতি করুন, আরও এগিয়ে আসুন।

মহিলারা যাতে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন এমনভাবেই নিজেদের তৈরি করুন। মহিলাদেরও সমান অধিকার রয়েছে-এই বার্তা দিয়ে রাষ্ট্রপতি দেশের প্রতি কর্তব্য পালনেরও বার্তা দেন তিনি। আর দেশবাসীর প্রতি তাঁর বার্তা, সবার পরিচয়, বর্ণ, ধর্ম এবং ভাষা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই ভারতীয় নাগরিক।
রাষ্ট্রপিত দ্রৌপদী মুর্মু বলেন, মহিলারা এখন ভারতের উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ করছে। তাঁরা এমন দায়িত্ব গ্রহণ করতে যা কয়েক দশক আগে ভাবা যেত না। আজ মহিলারা দেশের উন্নয়ন ও সেবার ক্ষেত্রে তাঁদের অবদান রাখছে। দেশের গৌরব বাড়াচ্ছে। আমাদের মহিলারা এমন অনেক ক্ষেত্রে বিশেষ স্থান তৈরি করছে।
রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে মহিলাদের অর্থৈনতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তা জেন আমি আনন্দিত। অর্থনৈতিক ক্ষমতায়ন পরিবার ও সমাজে নারীর অবস্থানকে আরও শক্তিশালী করবে। সরোজিনী নাইডু আম্মু স্বামীনাথন, রমা দেবী, অরুণা আসাফ আলি, সুচেতা কৃপালনীর মতো নেত্রীদের উদাহারণও তুলে ধরেন তিনি।
মহীয়সী মহিলাদের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আমি চাই দেশরে মহিলারা আরও এগিয়ে যাক। মা কস্তুরবা সত্যগ্রহের কঠিন পথে প্রতিটি পদক্ষেপে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে মিলে ছিলেন। সে কথা ভুলে গেলে চলবে না। মহিলারা যত এগিয়ে আসবে দেশের কাছে, দেশ তত শিখরে পৌঁছবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, ভারত কেবল বিশ্ব মঞ্চে তার সঠিক স্থান পুনরুদ্ধার করেনি, এটি বিশ্ব ব্যবস্থায় তার অবস্থানকে উন্নত করেছে। এটি প্রবাসী ভারতীয়দের দ্বারা প্রকাশিত ভারতের গল্পে নতুন আস্থা থেকে স্পষ্ট হয়, যা তিনি পর্যবেক্ষণ করেছেন।
ভারত বিশ্বজুড়ে উন্নয়নমূলক ও মানবিক কাজের প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত আন্তর্জাতিক ফোরানের নেতৃত্বও গ্রহণ করেছে। বিশেষ করে জি ২০-র সভাপতিত্ব নিয়েছে ভারত। অর্থাৎ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন দখলের পথে এগিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications