Lok Sabha Session 2024: ভারতে তৃতীয়বার মজবুত এবং নির্ণায়ক সরকার: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Lok Sabha Session 2024: ভারতে তৃতীয়বার মজবুত এবং নির্নায়াক সরকার তৈরি হয়েছে। উন্নত ভারতের সঙ্কল্পে দেশের মানুষ বিশ্বাস রেখেছে। ১৮তম লোকসভা অধিবেশনে বক্তব্য রাখার সময় এমনটাই বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

একই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিষ্ঠা এবং নীতির নির্বাচন ছিল বলেও উল্লেখ করেন। শুধু তাই নয়, সংখ্যাগরিষ্ঠ আসন সরকার পেয়েছে বলেও এদিন বলেন রাষ্ট্রপতি (President Droupadi Murmu) ।

Lok Sabha Session 2024

১৮তম লোকসভা গঠনের (Lok Sabha Session) পর সংসদের যৌথ সভায় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মুর্মুর প্রথম ভাষণ। তাঁর বক্তব্যে একাধিক ইস্যু উঠে আসে। জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়েও কথা বলেন। রাষ্ট্রপতি মুর্মু বলেন, বিশ্বের সবথেকে বড় নির্বাচন ছিল। প্রায় ৬৪ কোটি ভোটদাতা উৎসাহ এবং উন্মাদনার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করেছেন।

বিপুল সংখ্যায় মহিলারা এই নির্বাচনে অংশ নিয়েছেন। আর তা বলতে গিয়ে কাশ্মীরের প্রসঙ্গ তোলেন রাষ্ট্রপতি। বলেন, এই নির্বাচনে জম্মু-কাশ্মীরের সুন্দর একটা ছবি সামনে এসেছে। কাশ্মীর উপত্যকায় কয়েক দশকের ভোটের রেকর্ড ভেঙে গিয়েছে। মানুষ ভয়-সন্ত্রাস ভুলে নির্বাচনে সামিল হয়েছিলেন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। পাশাপাশি দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উপরে উঠে আসছে। তেজ গতিতে দেশের উন্নয়ন হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, আমার সরকার অর্থনীতির তিনটি স্তম্ভ- উৎপাদন, পরিষেবা এবং কৃষিকে সমান গুরুত্ব দিচ্ছে। PLI যোজনা এবং ব্যবসা করার ক্ষেত্রে ব্যাপক ভাবে বিনিয়োগ এবং কর্মসংস্থানে দেশ কতটা উন্নত হচ্ছে এদিন লোকসভা অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মর ভাষণে উঠে আসে। পাশাপাশি সিএএ আইনি লাগু হয়েছে তা নিয়েও এদিন কথা বলেন। জানান, যে পরিবারগুলি সিএএ-এর অধীনে নাগরিকত্ব পেয়েছে আমি তাদের আরও ভাল ভবিষ্যত কামনা করি।

অন্যদিকে বাজেট নিয়েও কথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই লোকসভা দেশের সংবিধান গৃহীত হওয়ার 56 তম বছরের সাক্ষী হবে... আসন্ন অধিবেশনে, এই সরকার তার মেয়াদের প্রথম বাজেট পেশ করবে। তা ঐতিহাসিক হবে বলেও এদিন রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+